শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

যে কোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে : নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৯১ টাইম ভিউ
যে কোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে : নেতানিয়াহু

যে কোনো সময় ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে বলে জানিয়েছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সোমবার (১৩ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠকে বসেন এ দখলদার। সেখানে এমন মন্তব্য করেন তিনি। নেতানিয়াহু বৈঠকে আরও বলেছেন, ইরানের বন্দরের ওপর যুক্তরাষ্ট্র অবরোধ আরোপের যে ঘোষণা দিয়েছে এতে তারা সমর্থন জানান।

এছাড়া ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক কোনোভাবেই খারাপ হয়নি বলে উল্লেখ করেন নেতানিয়াহু। তিনি বলেন, গত শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মার্কিনি ও ইরানিদের আলোচনার পর যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স তাকে আলোচনা সম্পর্কে অবহিত করেন। নেতানিয়াহু বলেছেন, আলোচনার শর্ত ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা বন্ধ করে দেবে। অপরদিকে ইরান হরমুজ প্রণালি খুলে দেবে। কিন্তু তারা হরমুজ খুলেনি। এরমাধ্যমে ইরান শর্ত ভঙ্গ করেছে। যা যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য ছিল না।

এছাড়া ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তিনি। নেতানিয়াহু বলেছেন, “যুক্তরাষ্ট্রের দাবি ছিল সমৃদ্ধকরণকৃত সব ইউরেনিয়াম ইরান থেকে সরিয়ে নিতে হবে এবং আগামী কয়েক বছর, অর্থাৎ কয়েক দশক দেশটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করতে পারবে না। এতে তাদের মনযোগ ছিল। আর অবশ্যই এ বিষয়টি আমাদের জন্য গুরুত্বপূর্ণ।” সূত্র: টাইমস অব ইসরায়েল

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর