বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চলতি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ : আইএমএফ বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্ত্রী চুক্তি না হলে হামলার জন্য পুরোদমে প্রস্তুত মার্কিন বাহিনী: ট্রাম্প জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী গ্রাফিতিতে ‘গুপ্ত’ লেখা নিয়ে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল টেকনাফের পাহাড় থেকে রক্তাক্ত তিনজনের লাশ উদ্ধার আলোচনার টেবিলকে ‘আত্মসমর্পণের মঞ্চে’ পরিণত করার চেষ্টায় ট্রাম্প: গালিবাফ নওগাঁয় একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে যুক্তরাষ্ট্র-ইরানের প্রতি পাকিস্তানের আহ্বান

হরমুজ প্রণালি অবরুদ্ধ করা থেকে সরে যেতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৮ টাইম ভিউ
হরমুজ প্রণালি অবরুদ্ধ করা থেকে সরে যেতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে সৌদি আরব

হরমুজ প্রণালি অবরুদ্ধ করা থেকে সরে গিয়ে আলোচনার টেবিলে ফেরার জন্য যুক্তরাষ্ট্রকে ‘চাপ দিচ্ছে’ সৌদি আরব। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের আশঙ্কা, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি অবরুদ্ধ করার যে পদক্ষেপ নিয়েছেন, তাতে ইরানের সঙ্গে উত্তেজনা আরও বাড়তে পারে ও জাহাজে পণ্য পরিবহনের অন্যান্য গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে বা জাহাজ চলাচলে বিঘ্ন ঘটতে পারে।গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে হামলা শুরু করলে তেহরানও পাল্টা জবাব দেয়। এরপর থেকে হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে রেখেছে ইরান।

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বাধ্য করতে ট্রাম্প ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ আরোপের ঘোষণা করেন। গতকাল সোমবার থেকে ট্রাম্পের অবরোধ শুরু হয়েছে। আরব কর্মকর্তারা বলেন, সৌদি আরব সতর্ক করে বলেছে, এর পাল্টা ব্যবস্থা হিসেবে ইরান বাব আল-মান্দেব প্রণালি বন্ধ করে দিতে পারে।

বাব আল–মান্দেব লোহিত সাগরের একটি গুরুত্বপূর্ণ সংকীর্ণ পথ। সৌদি আরবের তেল রপ্তানিতে এ প্রণালি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর