মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গাইবান্ধায় প্রবেশপত্র না পেয়ে মহাসড়ক অবরোধ, সোয়া এক ঘণ্টা পর প্রত্যাহার জুলাই সনদ নিয়ে কিছু রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করছে: প্রধানমন্ত্রী সংঘাতে নতুন মোড়, মার্কিন সামরিক জাহাজে হামলা চালাল ইরান চূড়ান্ত ১১ দলীয় জোটের প্রার্থী: সংসদে নারী আসনে জামায়াতের ৮, এনসিপিসহ বাকিদের ৫ হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে, জরুরি অবস্থা ঘোষণার প্রয়োজন হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভাণ্ডার দ্রুত নতুন করে গড়ে তুলছে ইরান আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী ইসলামাবাদে আজই ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি সই হবে: ট্রাম্প পাকিস্তানে দ্বিতীয় দফার শান্তি আলোচনায় অংশ নিচ্ছেন যারা

ইউরোপে আর মাত্র ছয় সপ্তাহের জেট ফুয়েল অবশিষ্ট আছে: আইইএ প্রধান

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১৮ টাইম ভিউ
ইউরোপে আর মাত্র ছয় সপ্তাহের জেট ফুয়েল অবশিষ্ট আছে: আইইএ প্রধান

ইউরোপে বিমান চলাচলের জন্য ব্যবহৃত জেট ফুয়েলের মজুদ মাত্র ছয় সপ্তাহে নেমে এসেছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)। বর্তমান বৈশ্বিক উত্তেজনা ও সরবরাহ সংকট অব্যাহত থাকলে ফ্লাইট বাতিলসহ বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)-এর প্রধান ফাতিহ বিরোল অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান। পরে বিষয়টি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা প্রকাশ করে।

তিনি বলেন, বর্তমানে বৈশ্বিক ভূ-রাজনৈতিক অস্থিরতা, বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান সংঘাতের কারণে তেল সরবরাহ ব্যাহত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। এর ফলে ইউরোপে বিমান জ্বালানির সংকট দ্রুত তীব্র হতে পারে। বিরোল আরও সতর্ক করে বলেন, পরিস্থিতি অব্যাহত থাকলে হরমুজ প্রণালির মতো গুরুত্বপূর্ণ রুটে বিঘ্ন ঘটতে পারে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থার ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করবে। এটি এখন পর্যন্ত দেখা অন্যতম গুরুতর জ্বালানি সংকট হিসেবে বিবেচিত হতে পারে।

তিনি উল্লেখ করেন, এই সংকট শুধু ইউরোপ নয়, পুরো বিশ্ব অর্থনীতিতেই প্রভাব ফেলবে। দীর্ঘায়িত হলে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যাবে এবং বিভিন্ন খাতে অস্থিরতা তৈরি হবে।

এছাড়া পেট্রল, গ্যাস ও বিদ্যুতের দাম বিশ্বব্যাপী বাড়তে পারে বলে সতর্ক করা হয়েছে। এতে সাধারণ ভোক্তা পর্যায়েও চাপ বাড়ার আশঙ্কা রয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, জ্বালানি সরবরাহ স্বাভাবিক না হলে বৈশ্বিক অর্থনীতিতে নতুন চাপ সৃষ্টি হতে পারে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর