সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর চূড়ান্ত ঘোষণা আগামীকাল ,টিকিট পাচ্ছেন কারা? জ্বালানি তেলের দাম বাড়ার প্রতিবাদে ঢাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ শিগগিরই হবে ১০ম ওয়েজ বোর্ড, সংসদে তথ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৮ শিশু নি‍‍হত তেলের দাম না বাড়ালে, সরকার দেশ চালাবে কী করে?: অর্থমন্ত্রী দেশে হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু বেইলি রোড ট্রাজেডি : ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফাতারি পরোয়ানা জারি যুক্তরাষ্ট্র অবরোধ না তুললে পাকিস্তানে প্রতিনিধিদল পাঠাবে না ইরান জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি: সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিভিন্ন রাজনৈতিক দলের বাস ভাড়া কিলোমিটারে ১৫ পয়সা বৃদ্ধির প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির

ইরানের সঙ্গে আলোচনার জন্য কাল পাকিস্তানে যাচ্ছেন মার্কিন প্রতিনিধিরা: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৯ টাইম ভিউ
ইরানের সঙ্গে আলোচনার জন্য কাল পাকিস্তানে যাচ্ছেন মার্কিন প্রতিনিধিরা: ট্রাম্প

ইরান যুদ্ধবিরতি চুক্তির গুরুতর লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারপরও দেশটির সঙ্গে যুদ্ধের অবসানে শিগগিরই শান্তি চুক্তি স্বাক্ষরিত হবে বলে প্রত্যাশা করেছেন তিনি। রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে দেওয়া এক পোস্টে ওই তথ্য জানিয়েছেন তিনি।অন্যদিকে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বরাত দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এবিসি নিউজের সাংবাদিক জোনাথন কার্ল লিখেছেন, ‌‌‘‘প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি ‌‌চুক্তি লঙ্ঘনের গুরুতর অভিযোগ তুলেছেন। তবে তিনি এখনও বিশ্বাস করেন একটি শান্তি চুক্তি সম্ভব।’’

কার্ল বলেন, ‘‘মার্কিন প্রেসিডেন্ট তাকে বলেছেন, এই চুক্তি হবেই। যেভাবেই হোক—সহজভাবে হোক বা কঠিনভাবে। এটি হতে যাচ্ছে। আপনি আমার উদ্ধৃতি দিতে পারেন।’’

আর ট্রুথ স্যোশালে দেওয়া পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘‘আমার প্রতিনিধিরা আলোচনার জন্য পাকিস্তানের ইসলামাবাদে যাচ্ছেন। তারা আগামীকাল (সোমবার) সন্ধ্যায় সেখানে পৌঁছাবেন।’’

তিনি বলেন, ‘‘আমরা অত্যন্ত ন্যায্য ও যুক্তিসঙ্গত একটি প্রস্তাব দিচ্ছি এবং আমি আশা করি, তারা এটি গ্রহণ করবে। কারণ তারা যদি তা না করে, তাহলে যুক্তরাষ্ট্র ইরানের প্রতিটি বিদ্যুৎকেন্দ্র এবং সেতু গুঁড়িয়ে দেবে।’’

আলোচনা ব্যর্থ হলে ইরানের সঙ্গে ‘‘ভদ্র আচরণের দিন শেষ’’ বলেও হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন, এই সেতু এবং বিদ্যুৎকেন্দ্রগুলো খুব দ্রুত এবং খুব সহজেই ধ্বংস করে দেওয়া হবে। সূত্র: বিবিসি, আল জাজিরা

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর