শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভাণ্ডার দ্রুত নতুন করে গড়ে তুলছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১০৩ টাইম ভিউ
ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভাণ্ডার দ্রুত নতুন করে গড়ে তুলছে ইরান

ইরানের একজন সিনিয়র সামরিক কর্মকর্তা জানিয়েছেন, দুই সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগে ইরান আবারও তাদের অস্ত্র ও গোলাবারুদের মজুত পুনর্গঠন শুরু করেছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ কথা জানিয়েছে। ইসলামিক রেভল্যুশনারি গার্ডের অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাইয়্যেদ মাজিদ মুসাভি বলেন, ৮ এপ্রিল শুরু হওয়া যুদ্ধবিরতির সময় তারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ ব্যবস্থা মেরামত করেছে।

তিনি বলেন, “যুদ্ধের আগের সময়ের তুলনায় এখন আমাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্ল্যাটফর্ম আপডেট ও পুনরায় পূরণ করার গতি আরও বেশি।”

রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম একটি দুই মিনিটের ভিডিও প্রচার করেছে, যেখানে গুদামে রাখা ক্ষেপণাস্ত্র ও ড্রোন এবং মোবাইল লঞ্চার থেকে উৎক্ষেপণের দৃশ্য দেখানো হয়, সঙ্গে ছিল উদ্দীপনামূলক সংগীত। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দাবি করেছে, প্রায় ছয় সপ্তাহের যুদ্ধের সময় তারা ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করে দিয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর