রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে : সংসদে প্রধানমন্ত্রী হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু গোয়ালন্দে রাতের আধারে বালু লুট চক্রের বিরুদ্ধে ইউএনও’র অভিযান দূরপাল্লার বাসযাত্রায় নতুন ভাড়ার তালিকা প্রকাশ তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের নির্ধারিত সফর বাতিল করেছেন ট্রাম্প দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কার কথা স্বীকার করেছেন সিটিটিসি প্রধান সৌদি পৌঁছেছেন ৩২ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী মে দিবস উপলক্ষে শ্রমিক দলের সমাবেশে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাউজানে খুন হওয়া বিএনপি কর্মীর লাশ রেখে মহাসড়ক অবরোধ

যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু, রুমমেট গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৬ টাইম ভিউ
যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু, রুমমেট গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের লাশ উদ্ধারের পর পুলিশ বলছে, আরেক শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টিকেও হত্যা করা হয়েছে। বৃষ্টির লাশ পাওয়া না গেলেও তার পরিবার সিবিএস নিউজকে বলেছে, ‘বৃষ্টিও সম্ভবত বেঁচে নেই’ বলে মার্কিন পুলিশ তাদের জানিয়েছে।এ ঘটনায় পরিকল্পিতভাবে হত্যার দুই অভিযোগ আনা হয়েছে লিমনের রুমমেট ২৬ বছর বয়সি হিশাম আবুঘারবিয়াহর বিরুদ্ধে। শুক্রবার লিমনের লাশ পাওয়ার পরই আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করে পুলিশ।

ফ্লোরিডার হিলসবরা কাউন্টি শেরিফ অফিস বলছে, স্টেট অ্যাটর্নি অফিসে দেওয়া তথ্যের ভিত্তিতে হিশাম আবুঘারবিয়াহর বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে। তার বিরুদ্ধে পূর্বপরিকল্পিতভাবে একটি অস্ত্র দিয়ে খুনের অভিযোগ করা হয়েছে বলে সিবিএস নিউজ লিখেছে। বৃষ্টির পরিবার সংবাদমাধ্যমটিকে বলেছে, ‘বৃষ্টিও সম্ভবত বেঁচে নেই’ মার্কিন পুলিশ তাদের জানিয়েছে। আবুঘারবিয়াহর বাড়িতে রক্তের পরিমাণ দেখে পুলিশ এ কথা জানিয়েছে। ওই বাড়িতেই থাকতেন লিমন।

বৃষ্টির ভাই জাহিদ প্রান্ত বলেন, পুলিশ বলেছে তার বোন বেঁচে নেই। তার লাশ নাও খুঁজে পাওয়া যেতে পারে। টুকরা টুকরা করা হতে পারে লাশ।

বৃষ্টির লাশ উদ্ধারে তারা তল্লাশি চালিয়ে যাওয়ার কথা বলছে পুলিশ। হিলসবরা কাউন্টি শেরিফ অফিসের চিফ ডেপুটি জোসেফ মাউরের বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে লিমনকে হত্যার সঠিক কারণ জানা যাবে। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের ট্যাম্পা ক্যাম্পাসের কাছেই লেক ফরেস্ট কমিউনিটির একটি বাড়িতে পারিবারিক সহিংসতার খবর পেয়ে আবুঘারবিয়াহকে হেফাজতে নেওয়া হয়। খুনের পাশাপাশি তার বিরুদ্ধে পারিবারিক সহিংসতা, আলামত নষ্ট করা এবং আইন প্রয়োগকারী সংস্থাকে মৃত্যুর খবর না জানানোর অভিযোগও করা হয়েছে।

লিমন ও বৃষ্টি দুজনেরই বয়স ২৭। গত ১৬ এপ্রিল সবশেষ ট্যাম্পা এলাকায় তাদের দেখা গিয়েছিল। লিমনের পরিবার বলছে, পরিবেশ বিজ্ঞানে এআইয়ের ব্যবহার নিয়ে গবেষণা করছিলেন লিমন। চলতি সপ্তাহেই তার ডক্টরাল থিসিস উপস্থাপনের কথা ছিল। আর বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর