মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম :
মাধবপুরে সৈয়দ সঈদ উদ্দীন ডিগ্রী কলেজে দিনব্যাপী পিঠা উৎসব ঢাকায় ১৮ পাম্পে ‘ফুয়েল পাশ’ পাইলটিং কার্যক্রম শুরু , দেখুন তালিকা নিপীড়িতদের বিনামূল্যে আইনী সহায়তা দেবে সরকার: আইনমন্ত্রী সমন্বিত প্রচেষ্টায় প্রাণহানি ছাড়াই জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণে: চট্টগ্রামের ডিসি রাতেই যেসব অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস অটোরিকশায় মাইক বেঁধে ‘জয় বাংলা’ স্লোগান, যুবককে জনতার গণপিটুনি রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ টাইগাররা বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হলেন দিনেশ ত্রিবেদী প্রস্তুতি শেষে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন: সংসদে মির্জা ফখরুল ঢাকাসহ দেশের ৮ বিমানবন্দরে সর্বোচ্চ নিরাপত্তা জোরদার

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হলেন দিনেশ ত্রিবেদী

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৯ টাইম ভিউ
বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হলেন দিনেশ ত্রিবেদী

সাবেক কেন্দ্রীয় মন্ত্রী দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু। দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়, ড. ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আমলে ‘মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া’ দ্বিপাক্ষিক সম্পর্ক মেরামতের দিকে উভয় পক্ষই (বাংলাদেশ ও ভারত) যখন নজর দিচ্ছে, ঠিক সেই সময়েই নয়াদিল্লি একজন প্রবীণ রাজনীতিবিদকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নিলো।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ) সংক্ষিপ্ত এক বিবৃতিতে জানিয়েছে, দিনেশ ত্রিবেদী শিগগিরই এই দায়িত্ব গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। ত্রিবেদী প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হবেন, যাকে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) নয়াদিল্লির পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসায় ভারত ও বাংলাদেশের সম্পর্কের ব্যাপক অবনতি ঘটে।

এতে আরও বলা হয়, গেল ফেব্রুয়ারিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার ক্ষমতায় আসার পর দুই দেশের মধ্যে সম্পর্ক পুনঃস্থাপনের প্রচেষ্টা শুরু করতে প্রণয় ভার্মা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দৈনিক সংবাদ সারসংক্ষেপ চলতি মাসের শুরুতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ভারত সফর করেন এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আলোচনা করেন।

দ্য হিন্দু বলছে, ওই বৈঠকের মূল লক্ষ্য ছিল বাণিজ্য, জ্বালানি ও জনগণের মধ্যে আদান-প্রদানসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা। ফেব্রুয়ারিতে তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসেবে অভিষেক অনুষ্ঠানে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রীকে সঙ্গে নিয়ে ভারতের লোকসভার স্পিকার ওম বিরলা দেশটির প্রতিনিধিত্ব করার পর উভয় পক্ষ সম্পর্ক স্থিতিশীল করার প্রচেষ্টা শুরু করে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ দলের ভূমিধস বিজয়ের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী হন তারেক রহমান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর