সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বাবার হাত ধরে ড্রাম বাজানো শিখছেন জেমসের ছেলে জিবরান ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ দিয়ে ফিরছেন মৌসুমী ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা রাতেই রাজধানীসহ ১৫ জেলায় ধেয়ে আসছে কালবৈশাখী শিক্ষার্থীদের জন্য নতুন ইলেকট্রিক বাস আমদানিতে সব ধরনের শুল্ক প্রত্যাহার ৩০ লাখ কোটি টাকা ঋণের বোঝা নিয়েই কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী ঢাবি শিক্ষার্থী মিমোর মৃত্যুর ঘটনায় শিক্ষক সুদীপ চক্রবর্তী ৩ দিনের রিমান্ডে বাংলাদেশে আরও ৪ সবুজ পোশাক কারখানা বিমান চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহার আমিরাতের সুপ্রিম কোর্টের এজলাসে প্রবেশে বাধা, মুখে কালো কাপড় বেঁধে সাংবাদিকদের প্রতিবাদ

ভিন্নধর্মী গল্পে আবারও দর্শকদের সামনে আসছেন অভিনেত্রী সাফা কবির

বিনোদন ডেস্ক:
  • আপডেটের সময় : রবিবার, ৩ মে, ২০২৬
  • ৯ টাইম ভিউ
ভিন্নধর্মী গল্পে আবারও দর্শকদের সামনে আসছেন অভিনেত্রী সাফা কবির

ভিন্নধর্মী গল্পে আবারও দর্শকদের সামনে আসছেন অভিনেত্রী সাফা কবির। ‘তোর নামে হৃদয়’ শিরোনামের নতুন নাটকটি আগামী ৭ মে ইউটিউবে মুক্তি পাবে। অভিনয়ে বৈচিত্র্য আনতে সবসময়ই নতুন নতুন চরিত্রে নিজেকে উপস্থাপন করতে আগ্রহী সাফা কবির। সেই ধারাবাহিকতায় এবার তিনি অভিনয় করেছেন ‘তোর নামে হৃদয়’ নামের একটি ব্যতিক্রমধর্মী নাটকে। পারভেজ ইমরানের গল্পে নির্মিত এই নাটকের চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মহিদুল মহিম।

নাটকটিতে সাফা কবিরের সঙ্গে জুটি বেঁধেছেন মুশফিক আর ফারহান। এছাড়া গুরুত্বপূর্ণ একটি চরিত্রে রয়েছেন লুৎফর রহমান জর্জ। নির্মাতাদের তথ্য অনুযায়ী, আগামী ৭ মে ‘ক্যাপিটাল ড্রামা’ ইউটিউব চ্যানেলে এটি প্রকাশ করা হবে।

নতুন এই কাজ নিয়ে সাফা কবির জানান, গল্পটিতে রয়েছে একাধিক টুইস্ট, যা দর্শকদের আগ্রহ ধরে রাখবে। একই সঙ্গে বাস্তব জীবনের নানা আবেগ ও সম্পর্কের প্রতিফলনও দেখা যাবে এতে। তার বিশ্বাস, গল্প ও চরিত্রের সঙ্গে দর্শক নিজেদের জীবনের মিল খুঁজে পাবেন এবং নাটকটি তাদের ভাবনার জগতে প্রভাব ফেলবে।

এর আগে ‘চা গরম’ নামের ওয়েব সিনেমায় অভিনয়ের মাধ্যমে প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেত্রী। তিনি জানান, চা শ্রমিকদের জীবনের কঠিন বাস্তবতা তুলে ধরার জন্যই কাজটি বেছে নিয়েছিলেন। এছাড়া সাম্প্রতিক সময়ে ‘মৎস্যকন্যা’, ‘বেসড অন ট্রু স্টোরি’, ‘হাত ধরেছি উড়বো বলে’সহ বিভিন্ন নাটকে ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে উপস্থাপন করে দর্শকদের নজর কেড়েছেন তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর