শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
অবৈধ অভিবাসী প্রত্যাবাসন প্রক্রিয়ায় ঢাকার দ্রুত সহযোগিতা চায় ভারত আট জেলায় ৮০ কিমি বেগে কালবৈশাখীর পূর্বাভাস; নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত টেস্ট চ্যাম্পিয়নশিপে ৪ কিংবা ৫-এ থাকতে চায় বাংলাদেশ বিপিএল ফিক্সিং কাণ্ডে শাস্তি পেলেন ক্রিকেটারসহ ৫ জন সরকার শিক্ষকতার মানোন্নয়নে কাজ করতে বদ্ধপরিকর: শিক্ষামন্ত্রী পশ্চিমবঙ্গের নির্বাচনের পর বাংলাদেশের দায়িত্ব বেড়ে গেছে : নাহিদ ইসলাম অবশেষে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গ বিধানসভা, শেষ মমতার দীর্ঘ শাসন ঈদ ঘিরে অপরাধ প্রতিরোধে সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার ভারত সবচেয়ে বড় সন্ত্রাসী, তাদের কথা কেউ বিশ্বাস করে না: পাকিস্তান সেনাবাহিনী যুক্তরাষ্ট্রের জ্বালানি আধিপত্য ডুবছে হরমুজেই!

মধ্যপ্রাচ্যের ২ দেশ আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ায় থেমে গেল ‘প্রজেক্ট ফ্রিডম’

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৮ টাইম ভিউ
মধ্যপ্রাচ্যের ২ দেশ আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ায় থেমে গেল ‘প্রজেক্ট ফ্রিডম’

হরমুজ প্রণালিতে জাহাজ নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের পরিকল্পিত নৌ-অভিযান ‘প্রজেক্ট ফ্রিডম’ আপাতত স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি আরব ও কুয়েত তাদের আকাশসীমা এবং সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি না দেওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ।

প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরব রিয়াদের দক্ষিণ-পূর্বে অবস্থিত প্রিন্স সুলতান বিমানঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে অস্বীকৃতি জানায়। পাশাপাশি সৌদি আকাশসীমা দিয়ে মার্কিন সামরিক বিমান চলাচলেও নিষেধাজ্ঞা দেওয়া হয়। একই অবস্থান নেয় কুয়েতও।

মার্কিন কর্মকর্তাদের বরাতে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের আকস্মিক এই উদ্যোগে উপসাগরীয় মিত্ররা অপ্রস্তুত হয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে ট্রাম্প সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে ফোনে আলোচনা করলেও কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি। সৌদি এক কর্মকর্তা এনবিসি নিউজকে বলেন, “সবকিছু খুব দ্রুত ঘটছে।” তবে তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতায় পাকিস্তানের কূটনৈতিক প্রচেষ্টাকে সমর্থনের কথাও জানান। অন্যদিকে, হোয়াইট হাউস দাবি করেছে যে, আঞ্চলিক মিত্রদের আগে থেকেই পরিকল্পনা সম্পর্কে অবহিত করা হয়েছিল। যদিও মধ্যপ্রাচ্যের এক কূটনীতিক জানিয়েছেন, প্রকাশ্য ঘোষণার পর যুক্তরাষ্ট্র কেবল ওমানের সাথে যোগাযোগ করে।

এদিকে, ট্রাম্প পরিকল্পনা স্থগিত করার পর ইরানও নিজেদের প্রস্তুতির কথা জানিয়েছে। দেশটির বন্দর ও সামুদ্রিক সংস্থা জানিয়েছে, হরমুজ প্রণালি ও আশপাশের এলাকায় চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোকে জ্বালানি, খাদ্য ও চিকিৎসাসহ প্রয়োজনীয় সহায়তা দিতে তারা প্রস্তুত রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর