শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

বাহরাইনে আইআরজিসি-সংশ্লিষ্ট ৪১ জন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ৯ মে, ২০২৬
  • ৯৮ টাইম ভিউ
বাহরাইনে আইআরজিসি-সংশ্লিষ্ট ৪১ জন গ্রেপ্তার

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বাহরাইনের একটি সংগঠনের অন্তত ৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা বিএনএর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গোয়েন্দা প্রতিবেদন এবং গুপ্তচরবৃত্তি ও বিদেশি হস্তক্ষেপের একাধিক মামলায় সরকারি প্রসিকিউটরদের তদন্তের ভিত্তিতে ওই ৪১ জনকে গ্রেপ্তার করেছে বাহরাইনের পুলিশ। গ্রেপ্তার কৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া এই সংগঠনের কর্মকাণ্ডে কিংবা আইন লঙ্ঘনকারী কাজে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত এমন যে কারও বিরুদ্ধে তল্লাশি ও তদন্ত অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি ইরান লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর শুরু হওয়া আঞ্চলিক উত্তেজনার মধ্যে আইআরজিসির সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও কিছু ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল বাহরাইনের কর্তৃপক্ষ।

ওই হামলার জবাবে ইসরায়েল, বাহরাইনসহ উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্রদের ওপর পাল্টা হামলা চালায় তেহরান। একই সঙ্গে হরমুজ প্রণালি বন্ধ করে দেয় ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী।

পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনা থেকে কোনও স্থায়ী চুক্তিতে পৌঁছাতে পারেনি উভয়পক্ষ। পরবর্তীতে কোনও নির্দিষ্ট সময়সীমা ছাড়াই যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প; যা কূটনীতির পথ প্রশস্ত করে। সূত্র: এএফপি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর