বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকার গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ, চালু হচ্ছে ‘যানজট শুল্ক’ বিশ্বকাপকে কেন্দ্র করে মোহাম্মদপুরে বিএনপির ২ নেতাকে কুপিয়ে জখম প্রতিটি দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অনন্য: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হৃদয়ের নেতৃত্বে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা সংসদে সুযোগ সীমিত, তাই রাজপথে জামায়াত: শফিকুর রহমান নতুন ইউনিফর্মে ফিরল বাংলাদেশ পুলিশ বৃহস্পতিবার শুরু এইচএসসি ও সমমান পরীক্ষা, অংশ নিচ্ছে ১২ লাখ ৬৭ হাজার শিক্ষার্থী সিলেটে কিশোরী ধর্ষণের দায়ে ২ যুবকের মৃত্যুদণ্ড বিক্ষোভ মিছিল ও সমাবেশ করলো ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল তিনটি নতুন উপজেলা ও একটি থানার অনুমোদন দিয়েছে সরকার

প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান হাসপাতালে ভর্তি

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১০ টাইম ভিউ
প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান হাসপাতালে ভর্তি

রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আপাতত তার সঙ্গে দেখা না করতে দলীয় কর্মীদের অনুরোধ জানানো হয়েছে।

বিএনপি সূত্রে জানা যায়, বুধবার নজরুল ইসলাম খানকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, গত ২৫ জুন সিঙ্গাপুর থেকে ঢাকায় ফেরেন নজরুল ইসলাম খান। অসুস্থ থাকায় তাকে আবার মঙ্গলবার বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

বিএনপির সিনিয়র এই নেতার অসুস্থের খবর পেয়ে অনেকেই হাসপাতালের গেইটে অপেক্ষা করতে থাকেন। সকালে তাকে হাসপাতালে দেখতে গেছেন সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস। তিনি হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে কথা বলে তার শারীরিক খোঁজখবর নিয়েছেন। তবে চিকিৎসকদের পক্ষ থেকে নজরুল ইসলাম খানের কাছে আত্মীয়-স্বজন ও নেতাকর্মীদের না যাওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর