সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
জিয়াকে গুলি করেন মতিউর, হত্যার আগে হেলিকপ্টারে চট্টগ্রামে এরশাদ : জিজ্ঞাসাবাদে মোজাফফর মধ্যবর্তী নির্বাচনের পরপর ইরানের সাথে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প ড্রোন হামলায় সৌদির গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ, বাড়ছে জ্বালানি সংকটের শঙ্কা আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিকেন্দ্রীকরণে স্থানীয় সরকার শক্তিশালী করার তাগিদ রাষ্ট্রপতির আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরো ৪০ রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন রংপুর অভিমুখে লংমার্চে পাঁচ জেলায় পাঁচ পথসভা করবে ১১ দলীয় ঐক্য ঢাকা সিটি নির্বাচন: এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার বরিশালের সাবেক সংসদ সদস্য জেবুন্নেসা

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৫৮ টাইম ভিউ
হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার বরিশালের সাবেক সংসদ সদস্য জেবুন্নেসা

জুলাই আন্দোলনের সময় যমুনা ফিউচার পার্ক এলাকায় রবিউল ইসলাম নামে এক ব্যবসায়ীকে হত্যাচেষ্টার মামলায় বরিশাল-৫ আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেসা আফরোজকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম এ আদেশ দেন।প্রসিকিউশন পুলিশের এসআই কামাল হোসেন এ তথ্য জানিয়েছেন। গত ২৮ জুন মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার এসআই রিফাত আল আফসানী তাকে মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির দিন রাখেন বুধবার।

এদিন শুনানিকালে জেবুন্নেসা আফরোজকে আদালতে হাজির করা হয়। পরে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেয়। এরপর তাকে কারাগারে পাঠানো হয়েছে। মামলার বিবরণে বলা হয়েছে, চব্বিশ সালে সরকার পতনের দিন ভাটারা থানার যমুনা ফিউচার পার্ক এলাকায় আন্দোলনকারীদের উপর হামলা, গুলিবর্ষণ করা হয়। ওই সময়ে গুলিবিদ্ধ হন রবিউল ইসলাম। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ২০২৪ সালের ২৫ ডিসেম্বর ভাটারা থানায় মামলাটি দায়ের করেন রবিউল।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর