বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাতেই ইরানে কঠোর হামলা করা হবে: ট্রাম্প সাজেকে আটকা পড়েছেন ৬০০ পর্যটক, রিসোর্ট ভাড়া মওকুফের ঘোষণা নিউইয়র্কে একাধিক কূটনৈতিক বৈঠকে ব্যস্ত স্বরাষ্ট্রমন্ত্রী লক্ষ্মীপুরে জুলাই শহীদের বাসায় ভাঙচুরের চেষ্টা, নারীসহ আটক ৬ চূড়ান্ত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের লাইনআপ, দেখে নিন পূর্ণাঙ্গ সূচি সমুদ্রকেন্দ্রিক নিরাপত্তা ও উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার: চিফ হুইপ নুরুল ইসলাম মনি প্রাথমিক-মাধ্যমিক শিক্ষকদের বেতন-ভাতা ও মর্যাদা পর্যায়ক্রমে বাড়ানো হবে: প্রধানমন্ত্রী উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসের ঘটনায় নিহত বেড়ে ৮, জীবিত উদ্ধার ১৪ টানা বৃষ্টিতে বান্দরবান ও কক্সবাজার জেলায় বন্যা পরিস্থিতির অবনতির সতর্কতা ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫১

খামেনির শেষ বিদায়ে জনসমুদ্রে তেহরান, শোক দেখে বিস্মিত ট্রাম্প

এস.এ.এম সুমন
  • আপডেটের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৩২ টাইম ভিউ

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় অনুষ্ঠানকে ঘিরে রাজধানী তেহরানে নজিরবিহীন জনসমাগম হয়েছে। লাখো শোকাহত মানুষের উপস্থিতিতে শহরের প্রধান সড়ক ও অনুষ্ঠানস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। জানাজায় অংশ নিতে ইরানের বিভিন্ন অঞ্চল ছাড়াও বিশ্বের ৭০টিরও বেশি দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

স্থানীয় সময় সকাল ৮টায় তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় প্রথমে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে তার পরিবারের আরও কয়েকজন সদস্যের জানাজা সম্পন্ন হয়। নামাজ পরিচালনা করেন আয়াতুল্লাহ শেখ জাফর সুবহানি। অনুষ্ঠানে খামেনির তিন ছেলে মোস্তফা, মাসুদ ও মেয়সামসহ পরিবারের সদস্য, রাজনৈতিক নেতৃত্ব এবং সামরিক কর্মকর্তারা অংশ নেন।

জানাজা চলাকালে বাবার মরদেহের পাশে দাঁড়িয়ে খামেনির তিন ছেলেকে আবেগাপ্লুত হয়ে কাঁদতে দেখা যায়। বিপুল মানুষের উপস্থিতির কারণে নিরাপত্তার স্বার্থে অনুষ্ঠানস্থলের সব প্রবেশপথ জানাজা শুরুর কয়েক ঘণ্টা আগেই বন্ধ করে দেওয়া হয়।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে বিশ্বের ৭০টির বেশি দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। তাদের উপস্থিতির জন্য তিনি সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এদিকে, খামেনির শেষ বিদায়ে ইরানিদের ব্যাপক শোক ও জনসমাগম দেখে বিস্ময় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদমাধ্যমকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “আমি ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে।”

জানা গেছে, ইরান ও ইরাকের কয়েকটি শহরে ছয় দিনব্যাপী শোকানুষ্ঠান চলবে। তেহরানে প্রধান শোকযাত্রা শেষে মাশহাদে হযরত ইমাম রেজার মাজার প্রাঙ্গণে আয়াতুল্লাহ আলী খামেনিকে দাফনের কথা রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর