শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

ই-সিগারেট নিষিদ্ধ করছে অস্ট্রেলিয়ার সরকার

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ১১০ টাইম ভিউ

আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়া আগামী বছর থেকে ই-সিগারেটের আমদানি নিষিদ্ধ করছে দেশটির সরকার। ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ই-সিগারেট নিষিদ্ধ হচ্ছে। আজ মঙ্গলবার অস্ট্রেলিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর: আল-জাজিরা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, শুধু ই-সিগারেট আমদানি নয়, বরং এ-সংক্রান্ত কোনো উপকরণ উৎপাদন এমনকি প্রচারও নিষিদ্ধ করবে অস্ট্রেলীয় সরকার। ই-সিগারেট সেবন বন্ধে ২০২৪ সালে আইনও পাস করবে অস্ট্রেলীয় সরকার।

অস্ট্রেলীয় স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, দীর্ঘমেয়াদী ধূমপান ছাড়তে ই-সিগারেট সহায়ক হিসেবে প্রথম দিকে গণ্য করা হতো। ধূমপান ছাড়ার এটি হাতিয়ার হিসেবে তৈরি করা হয়েছিল। তবে এটি স্বাস্থ্যের জন্য অত্যন্ত বিপজ্জনক। এমনকি এটি ‘বিনোদনমূলক পণ্য’ হিসাবে বিকশিত হয়েছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী মার্ক বাটলার বলেন, ‘এটি বিনোদনমূলক পণ্য হিসেবে বিক্রি করা হয়নি।

তবে এটিই হয়ে উঠেছে। বেশিরভাগ ই-সিগারেটে নিকোটিন থাকে এবং শিশুরা দিন দিন আসক্ত হয়ে উঠছে।’ অস্ট্রেলীয় সরকারের এক বিবৃতিতে জানানো হয়েছে, ১৪-১৭ বছর বয়সী প্রতি সাত শিশুর একজন ই-সিগারেটে আসক্ত। এ দিকে অস্ট্রেলিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর