শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

ইরানের নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৪৫ টাইম ভিউ
ইরানের নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা
ইরানের নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নির্মাণাধীন একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলার অভিযোগ উঠেছে। রবিবার ইরানের পরমাণু শক্তি সংস্থা (এইওআই) দাবি করেছে, মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে দারখোভিন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে লক্ষ্যবস্তু করেছে। খবর আল-জাজিরার।

ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে এইওআই জানায়, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে যুক্তরাষ্ট্র রবিবার নির্মাণাধীন দারখোভিন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। সংস্থাটি এ হামলাকে ‘বর্বর’ ও ‘আগ্রাসী’ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে। পরমাণু শক্তি সংস্থার ভাষ্য, খুজেস্তান প্রদেশে অবস্থিত বিদ্যুৎকেন্দ্রটিতে হামলার ফলে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। বিষয়টি খতিয়ে দেখতে বিস্তারিত মূল্যায়ন চলছে।

বিবৃতিতে আরও বলা হয়, স্থানীয় সময় রবিবার ভোর ৩টা ৩৯ মিনিটে এ হামলা চালানো হয়। এইওআই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, ২০২২ সালে দারখোভিন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ শুরু হয়েছিল।

সাম্প্রতিক সময়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত এক সপ্তাহ ধরে ইরানের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করে ধারাবাহিক হামলা চালানোর অভিযোগ রয়েছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। এর জবাবে ইরানের সামরিক বাহিনীও কয়েকটি আঞ্চলিক দেশে মার্কিন সামরিক বাহিনীর ব্যবহৃত ঘাঁটি ও স্থাপনাগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে।

এর আগে যুদ্ধ বন্ধ এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে গত জুনে পাকিস্তানের মধ্যস্থতায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। তবে পরে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে বাধা দেওয়ার অভিযোগ তুলে ইরানে নতুন করে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। তথ্যসূত্র : এএফপি ও আনাদোলু।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর