শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা বলছে দিল্লি

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৫৪ টাইম ভিউ
শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা বলছে দিল্লি
ছবি-সংগৃহীত

শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে দিল্লি পর্যালোচনা করছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল। মঙ্গলবার (১১ আগস্ট) নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

ব্রিফিংয়ে বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ এবং হাদির মামলার বিষয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘হাদির বিষয়টি একটি আইনি প্রক্রিয়ার অংশ। এ বিষয়ে বর্তমানে তদন্ত চলছে। তবে সাবেক প্রধানমন্ত্রীর প্রত্যর্পণের বিষয়ে আগেও আমাদের অবস্থান স্পষ্ট করেছি। আমাদের পক্ষ থেকে যে প্রতিষ্ঠিত প্রক্রিয়া রয়েছে, সেই অনুযায়ী আমরা বিষয়টি পর্যালোচনা করছি।’

উল্লেখ্য, আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন। ব্রিকসের নিয়ম অনুযায়ী আঞ্চলিক জোটের প্রধানদের এতে আমন্ত্রণ জানানো হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই প্রক্রিয়ার অংশ হিসেবেই বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে তারেক রহমানকে ওই অধিবেশনে অংশ নেয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন। গত ১৪ জুলাই ঢাকায় ভারতীয় হাইকমিশনের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি কূটনৈতিক পত্র পাঠিয়ে এ আমন্ত্রণ জানানো হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর