শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

রাষ্ট্রীয় গোপন নথি ফাঁসের মামলায় ইমরান আবার অভিযুক্ত হবেন ১২ ডিসেম্বর

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ১১০ টাইম ভিউ

আন্তর্জাতিক ডেস্ক : রাষ্ট্রীয় গোপন নথি ফাঁসের (সাইফার) মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আবার অভিযুক্তের সিদ্ধান্ত নিয়েছেন বিশেষ আদালত। ১২ ডিসেম্বর তার বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হবে। এ মামলায় একই দিন পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশির বিরুদ্ধেও অভিযোগ গঠন হবে।

মামলাটিতে পাকিস্তানের এক সাবেক সেনাপ্রধান ও এক মার্কিন কূটনীতিককে তলবের জন্য বিশেষ আদালতের বিচারকের কাছে আরজি জানিয়েছেন ইমরান। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারা চত্বরে বিশেষ আদালতে মামলাটির শুনানি চলছে। এই কারাগারেই আছেন ইমরান ও কুরেশি। ইমরান-কুরেশিকে অভিযুক্ত করার প্রক্রিয়ার অংশ হিসেবে মামলার শুনানিতে বিচারক রাষ্ট্র পক্ষকে সংশ্লিষ্ট নথিপত্র বিবাদী পক্ষের আইনজীবীদের সরবরাহ করার নির্দেশ দেন।

বিচারক বলেন, ইসলামাবাদ হাইকোর্টের রায়ের আলোকে মামলার আসামিদের নতুন করে অভিযুক্তের বিষয়টি বাধ্যতামূলক। পরে আদালত মামলার শুনানি ১২ ডিসেম্বর পর্যন্ত মুলতবি করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর