বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ড. ইউনূসকে নিয়ে বিস্ফোরক মন্তব্য মনিরুলের, হাসিনাকে করেছিলেন সতর্ক রাষ্ট্রপতি হলেও আমার ইচ্ছে আছে, জনগণের পাশে থেকে সেবা করবো: মির্জা ফখরুল বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সওয়াল সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী নোবিপ্রবি ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষ, ভিডিও করায় দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিজ্ঞপ্তিতে অসংগতি, ঠিক করার তাগাদা ঢাকার প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে নতুন কোনো তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১৪ লাখের বেশি কৃষকের ঋণ মওকুফ, ছাড়ের সীমা বাড়ালেন মুখ্যমন্ত্রী বিজয় গ্যাস-সংকটে নরসিংদীর শতাধিক কারখানায় উৎপাদন বন্ধ

তারেক রহমানের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির নতুন চার সদস্যের সাক্ষাৎ

সময়ের আওয়াজ ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৯ টাইম ভিউ
ছবি সংগ্রহীত

বিএনপির স্থায়ী কমিটির নতুন চার সদস্য দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তারা হলেন—রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম ডোনার ও ইসমাইল জবিহউল্লাহ।

মঙ্গলবার সন্ধ্যায় সচিবালয়ে গিয়ে তারা তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন বলে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানিয়েছেন।

সাক্ষাতের আগে মঙ্গলবার সকালে স্থায়ী কমিটির নতুন চার সদস্য রাজধানীর শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানান।

গত ১৫ আগস্ট বিএনপির স্থায়ী কমিটির সদস্য হিসেবে রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম ডোনার ও ইসমাইল জবিহউল্লাহকে মনোনীত করেন দলের চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক গতিশীলতা বাড়ানো এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী এই চার নেতাকে জাতীয় স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিএনপির সর্বশেষ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয় ২০১৬ সালের ১৯ মার্চ। ওই কাউন্সিলের পর দলের জাতীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়। পরবর্তী সময়ে সদস্যদের মৃত্যু, পদত্যাগসহ বিভিন্ন কারণে কমিটির কয়েকটি পদ শূন্য হয়। বিভিন্ন সময়ে এসব পদে নতুন সদস্য অন্তর্ভুক্ত করে দলটি।

নতুন চার সদস্য যুক্ত হওয়ার আগে বিএনপির স্থায়ী কমিটিতে ১৩ জন সদস্য ছিলেন। তারা হলেন—তারেক রহমান, খন্দকার মোশাররফ হোসেন, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও এ জেড এম জাহিদ হোসেন।

এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী করা হয়েছে। ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর তিনি দলীয় পদ থেকে সরে দাঁড়াবেন বলে জানানো হয়েছে।

চার নতুন সদস্য যুক্ত হওয়ায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যসংখ্যা ১৬ জনে দাঁড়াচ্ছে। দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে নতুন এই সংযোজন সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর