রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

সীমান্তের ভিন্নধর্মী গল্পে দোয়েল, আসছে স্বল্পদৈর্ঘ্য ‘ডাঙগোয়াল’

বিনোদন ডেস্ক: 
  • আপডেটের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ টাইম ভিউ
ছবি সংগ্রহীত

এবার একেবারেই ভিন্নধর্মী একটি গল্পের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করলেন আলোচিত মডেল, অভিনেত্রী দোয়েল। সীমান্তবর্তী এলাকার কাঁটাতারের ফাঁক দিয়ে গরু, চোরাই পণ্য আর মানুষকে ঘিরে অনেক গল্প আছে। যারা সীমান্তের কাঁটাতার ফাঁকি দিয়ে এই কাজ করে, তাদের বলা হয় ডাঙগোয়াল। সেই ডাঙগোয়ালদের নিয়ে লেখা একটি নাটকের গল্প নিয়ে নির্মাণ করা হয়েছে স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘ডাঙগোয়াল’। শাহীদুজ্জামান লাবলুর রচিত নাটকের গল্পে এটি নির্মাণ করেছেন জ্যোতির্ময় রায়।স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি নিয়ে দোয়েল বললেন, ‘আমি বরাবরই ভিন্নধর্মী কাজে আগ্রহী। ডাঙগোয়ালের গল্পটি আমার শোনামাত্রই ভালো লেগেছে। কাজটি করেও আমার ভালো লেগেছে। এ ধরনের গল্প নিয়ে আমাদের এখানে কাজ হয় কম। আমার মনে হয় এ ধরনের কাজ বেশি হওয়া উচিত।

নির্মাতা জ্যোতির্ময় রায় বলেন, ‘অনেক দিন ধরে ছিটমহলের সীমান্তের ঘটনা নিয়ে কাজ করার পরিকল্পনা করছিলাম। শাহীদুজ্জামান লাবলু ভাইয়ের নাটক দেখার পর বিস্মিত হলাম। তার সঙ্গে দেখা করে জানতে চাইলাম, এই গল্প তিনি কীভাবে পেলেন? তিনি আমাকে তার বাস্তবজীবনের গল্প শোনালেন। গল্পে দেখা যাবে, যারা সীমান্তে গরু পাচারের কাজ করে, তাদের নিয়ে আমিরুল গিদাল তার যাত্রাদলের জন্য একটা নতুন পালা রচনা করছে। কিন্তু কিছু গল্পের জন্য বাজি রাখতে হয় অনেক কিছু, যদিও গল্প শেষে ঝুলে থাকে অর্থহীনতা।’
জানা গেছে, ডাঙগোয়াল স্বল্পদৈর্ঘ্যটি শাহীদুজ্জামান লাবলুর নাটকের গল্পটি তার জীবনের সত্য ঘটনা অবলম্বনে লেখা। কিন্তু সেই সত্য ঘটনাটিই নাটকের গল্পে কতটুকু তিনি তুলে আনতে পারবেন, সমাজ ও সমাজের মানুষ তা কীভাবে নেবে, এসব ভেবে দ্বিধায় পড়ে যান একজন লেখকের সেই অন্তর্দ্বন্দ্ব এই স্বল্পদৈর্ঘ্যটির অন্যতম বিষয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর