মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিশুরাই গড়বে আগামী দিনের নিরাপদ ও স্বনির্ভর বাংলাদেশ: প্রধানমন্ত্রী রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক রাবিতে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় তিন ছাত্রদল নেতা বহিষ্কার বিক্ষোভের মুখে আগাম নির্বাচনের ঘোষণা স্পেনের প্রধানমন্ত্রীর আলজেরিয়া থেকে দীর্ঘমেয়াদে এলএনজি-সার আমদানি করবে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ৫২ বছর ধরে এক টাকায় পড়ানো গাইবান্ধার লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা বিশ্ব শিক্ষক দিবসে ১০১ শিক্ষককে বিশেষ সম্মাননা পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে একদিনে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯০২ দিল্লিতে নারী বিক্ষোভকারীদের হেনস্থা, ‘দ্বিতীয় যন্তর মন্তরের’ ডাক ককরোচদের তানিয়া বৃষ্টি এ মাসে ফিরতে চান শুটিংয়ে

আইপিইউ এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার হাফিজ

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৮ টাইম ভিউ
আইপিইউ এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার হাফিজ
ছবি-সংগৃহীত

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) এশিয়া-প্যাসিফিক গ্রুপের (এপিজি) চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। সোমবার (৫ অক্টোবর) ভুটানের স্পিকার টেম্পা দর্জির কাছ থেকে তিনি এ দায়িত্ব নেন।

এশিয়া-প্যাসিফিক গ্রুপে ৩৭টি দেশ সদস্য হিসেবে রয়েছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে আন্তর্জাতিক সংসদীয় অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব আরও জোরালো হবে বলে আশা করা হচ্ছে।

এদিকে তানজানিয়ার আরুশায় অনুষ্ঠিত আইপিইউর ১৫৩তম অ্যাসেম্বলিতে এশিয়া-প্যাসিফিক গ্রুপের পক্ষ থেকে নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী।

সোমবার অনুষ্ঠিত নির্বাচনে তিনি মঙ্গোলিয়ার প্রার্থীকে পরাজিত করে নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন। বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকারের নেতৃত্বাধীন সংসদীয় দলের সঙ্গে তানজানিয়া সফরে থাকা জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া এক তথ্যবিবরণীতে এসব তথ্য নিশ্চিত করেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর