মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে দু-পক্ষের সংঘর্ষ, অন্তত ২০ নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান রাষ্ট্রপতির মঙ্গলবার স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী থাইল্যান্ড যাওয়ার পথে বিমানবন্দরে গ্রেপ্তার ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম বিএনপির প্রচার-প্রসারে গতি আনতে ন্যাশনালিস্ট সাইবার ফোরাম গঠন এলপিজি ও এলএনজি টার্মিনাল নির্মাণে প্রধানমন্ত্রীর সঙ্গে এসকে গ্রুপের আলোচনা আওয়ামী লীগ ও ভারত ইস্যুতে প্রধানমন্ত্রীর কাছে দীর্ঘমেয়াদি রূপরেখা চাইলেন নাহিদ ইসলাম রোহিঙ্গা গণহত্যা মামলার রায় বাস্তবায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চায় বাংলাদেশ জুলাই আন্দোলনে হত্যাচেষ্টার মামলা: জ্যোতিকা জ্যোতির ১০ দিনের রিমান্ড আবেদন ডিবির মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

বিএসএফের গুলিতে ২ পাকিস্তানি নিহতের ঘটনায় ভারতীয় কূটনীতিককে তলব

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৬৩ টাইম ভিউ
বিএসএফের গুলিতে ২ পাকিস্তানি নিহতের ঘটনায় ভারতীয় কূটনীতিককে তলব
ছবি-সংগৃহীত

ভারত ও পাকিস্তানের আন্তর্জাতিক সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুই বেসামরিক পাকিস্তানি নিহত ও আরেকজন আহত হওয়ার পর তীব্র প্রতিবাদ জানিয়েছে ইসলামাবাদ।

পাকিস্তানের ডন জানিয়েছে, শুক্রবার আন্তর্জাতিক সীমান্তের বেদিয়ান সেক্টরের কাসুরের কাছে এই হত্যাকাণ্ড ঘটে। শনিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনায় তারা ইসলামাবাদে নিযুক্ত ভারতের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে ডেকে পাঠিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে।এক বিবৃতিতে মন্ত্রণালয়টি বলেছে, “বিএসএফ সদস্যরা নিরস্ত্র বেসামরিকদের বিরুদ্ধে বিনা উসকানিতে প্রাণঘাতী বলপ্রয়োগ করেছে। বলপ্রয়োগের এই ঘটনা ছিল সম্পূর্ণ অযৌক্তিক ও অত্যান্ত অসামঞ্জস্যপূর্ণ, এর ফলে দুটি মূলব্যান প্রাণ হারানোর মতো মর্মান্তিক ঘটনা ঘটেছে।”

এতে আরও বলা হয়, নিহতদের ‘অনুপ্রবেশকারী হিসেবে ভুলভাবে চিত্রিত করার যে কোনো প্রচেষ্টা’ পাকিস্তান দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করে।

মন্ত্রণালয়টি জানিয়েছে, তারা ভারতীয় পক্ষকে ‘অবিলম্বে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য তদন্ত’ করতে এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ও আইনি ব্যবস্থা গ্রহণ করে পাকিস্তানকে তা জানাতে বলেছে।

যা ঘটেছে বলে পাকিস্তানের দাবি

ডন জানিয়েছে, নিহতরা সীমান্ত অঞ্চলের লাধার গ্রামের বাসিন্দা। তারা একটি সীমান্ত পিলারের দিকে এগিয়ে গেলে বিএসএফ কোনো সতর্কতা না জানিয়েই গুলি করে। হতাহত তিনজনই নিরস্ত্র ছিলেন।

নিরাপত্তা সূত্রগুলো ডনকে জানিয়েছে, তারা কেউই সীমান্ত বেড়া অতিক্রম করার চেষ্টা করেননি। পাকিস্তানের সরকারি সূত্রের ভাষ্য অনুযায়ী, নিহত দুজনের নাম আজমত রাসুল ও মোহসিন জাট। আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তবে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় গণমাধ্যমে নিরাপত্তা সূত্রের বরাতে ঘটনাটিকে অনুপ্রবেশের চেষ্টা হিসেবে বর্ণনা করা হয়েছে। ভারতের পক্ষ থেকে এ ঘটনায় তাৎক্ষণিক কোনো সরকারি মন্তব্য পাওয়া যায়নি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর