মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিশুরাই গড়বে আগামী দিনের নিরাপদ ও স্বনির্ভর বাংলাদেশ: প্রধানমন্ত্রী রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক রাবিতে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় তিন ছাত্রদল নেতা বহিষ্কার বিক্ষোভের মুখে আগাম নির্বাচনের ঘোষণা স্পেনের প্রধানমন্ত্রীর আলজেরিয়া থেকে দীর্ঘমেয়াদে এলএনজি-সার আমদানি করবে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ৫২ বছর ধরে এক টাকায় পড়ানো গাইবান্ধার লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা বিশ্ব শিক্ষক দিবসে ১০১ শিক্ষককে বিশেষ সম্মাননা পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে একদিনে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯০২ দিল্লিতে নারী বিক্ষোভকারীদের হেনস্থা, ‘দ্বিতীয় যন্তর মন্তরের’ ডাক ককরোচদের তানিয়া বৃষ্টি এ মাসে ফিরতে চান শুটিংয়ে

তানিয়া বৃষ্টি এ মাসে ফিরতে চান শুটিংয়ে

বিনোদন ডেস্ক: 
  • আপডেটের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ১৪ টাইম ভিউ
ছবি সংগ্রহীত

গত ফেব্রুয়ারিতে জানা যায়, ব্রেন টিউমারে আক্রান্ত ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। দুবার অস্ত্রোপচার হয়েছে তাঁর। ঢাকায় প্রথম অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার হয়। তখন থেকেই অভিনয় ও শুটিং থেকে দূরে আছেন তানিয়া। তাঁর শারীরিক অবস্থা ও চিকিৎসা নিয়ে ভক্তদের মনে গভীর উদ্বেগ। অনেকে জানতে চান, এখন কেমন আছেন তিনি, কবে থেকে আবার ফিরবেন শুটিংয়ে?

ভক্তদের প্রশ্নগুলো চোখ এড়ায়নি অভিনেত্রীর। সেই প্রশ্নের উত্তর দিতে গতকাল ফেসবুকে লাইভে আসেন তানিয়া। জানালেন, তিন মাস ধরে কেমোথেরাপি চলছে তাঁর। এখন আগের চেয়ে অনেকটা সুস্থ; এ মাসেই ফিরতে চান শুটিংয়ে।

নিজের শারীরিক অবস্থার খবর জানিয়ে তানিয়া বৃষ্টি বলেন, ‘অনেক দিন ধরে অসুস্থ, এখনো আছি। আগের চেয়ে অনেকটা ভালো। এখন কেমোথেরাপি চলছে। তিন মাস শেষ হয়েছে, আরও তিন মাস কেমোথেরাপি নিতে হবে।

পরবর্তী চিকিৎসার বিষয়ে তানিয়া বৃষ্টি জানান, ছয় মাসের কেমোথেরাপি শেষ হলে মাথার আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করাতে হবে। ওই রিপোর্টগুলোর ফল দেখে ডাক্তার পরবর্তী চিকিৎসার বিষয়ে জানাবেন।

অসুস্থ হওয়ার পর থেকে হাসপাতাল আর ঘরেই কাটছে তানিয়ার জীবন। স্বাভাবিকভাবে ওজন বেড়েছে তাঁর। ফেসবুক লাইভে নেটিজেনরা এ বিষয়ে মন্তব্য করলে তার ব্যাখাও দেন তানিয়া। অভিনেত্রী বলেন, ‘ওজন তো বাড়ার কথা। কারও যদি দুটি সার্জারি হয়, তার ওজন বেড়ে যাবে, এটা খুব স্বাভাবিক।’

অসুস্থতার আগে সারা বছর শুটিংয়ে ব্যস্ত থাকতেন তানিয়া। কিন্তু গত ফেব্রুয়ারি থেকে হঠাৎ সব থেমে যায়। নয় মাস ধরে তিনি শুটিং করতে পারছেন না। তানিয়া জানালেন, নিজের চেনা জগৎকে মিস করলেও অসুস্থতার কারণে অভিনয়ে বিরতি নিয়েছেন। তবে ভক্তদের দিলেন ফেরার সুখবরও। জানালেন, এ মাস থেকে কাজে ফেরার পরিকল্পনা করছেন তিনি।

তানিয়া বৃষ্টি বলেন, ‘অনেকে জিজ্ঞাসা করেন, আবার কবে নাটকে ফিরব? অবশ্যই নাটকে ফিরতে চাই। ইচ্ছা আছে এই মাস থেকে আবার কাজ শুরু করার। কথাবার্তা চলছে। অসুস্থতার কারণে প্রায় নয় মাস শুটিং করতে পারিনি। এখনো অসুস্থ আছি, কিন্তু আগে একটু বেশি অসুস্থ ছিলাম। বর্তমানে অনেকটা ভালোর দিকে। তাই শুটিংয়ে ফেরার কথা ভাবছি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর