মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিশুরাই গড়বে আগামী দিনের নিরাপদ ও স্বনির্ভর বাংলাদেশ: প্রধানমন্ত্রী রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক রাবিতে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় তিন ছাত্রদল নেতা বহিষ্কার বিক্ষোভের মুখে আগাম নির্বাচনের ঘোষণা স্পেনের প্রধানমন্ত্রীর আলজেরিয়া থেকে দীর্ঘমেয়াদে এলএনজি-সার আমদানি করবে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ৫২ বছর ধরে এক টাকায় পড়ানো গাইবান্ধার লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা বিশ্ব শিক্ষক দিবসে ১০১ শিক্ষককে বিশেষ সম্মাননা পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে একদিনে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯০২ দিল্লিতে নারী বিক্ষোভকারীদের হেনস্থা, ‘দ্বিতীয় যন্তর মন্তরের’ ডাক ককরোচদের তানিয়া বৃষ্টি এ মাসে ফিরতে চান শুটিংয়ে

বিক্ষোভের মুখে আগাম নির্বাচনের ঘোষণা স্পেনের প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ১১ টাইম ভিউ
বিক্ষোভের মুখে আগাম নির্বাচনের ঘোষণা স্পেনের প্রধানমন্ত্রীর
ছবি-সংগৃহীত

স্পেনে তীব্র আবাসন সংকট ও এ নিয়ে দেশজুড়ে চলমান গণবিক্ষোভের মধ্যে আগাম সাধারণ নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। আগামী ২৯ নভেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার (৫ অক্টোবর) মাদ্রিদে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন প্যালেস অব মনক্লোয়া থেকে জাতির উদ্দেশে দেওয়া টেলিভিশন ভাষণে নির্বাচনের তারিখ ঘোষণা করেন সানচেজ। তিনি বলেন, স্পেনের জনগণের নিজেদের ও দেশের ভবিষ্যৎ নির্ধারণের সময় এসেছে।আবাসন সংকট মোকাবিলায় সানচেজ সরকারের আনা দুটি জরুরি অধ্যাদেশ গত শুক্রবার পার্লামেন্টে প্রয়োজনীয় সমর্থন পেতে ব্যর্থ হয়। অধ্যাদেশ দুটিতে উচ্ছেদ থেকে ভাড়াটিয়াদের সুরক্ষা, আবাসন খাতে জল্পনাকল্পনা নিয়ন্ত্রণসহ বিভিন্ন পদক্ষেপের প্রস্তাব ছিল।

পার্লামেন্টে ওই পদক্ষেপগুলো প্রত্যাখ্যাত হওয়ার পর শনিবার মাদ্রিদসহ স্পেনের প্রায় ৫০টি শহরে ব্যাপক বিক্ষোভ হয়। স্পেনের সরকার জানিয়েছে, শুধু মাদ্রিদেই প্রায় ৭০ হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন। বিক্ষোভকারীরা আবাসন ব্যয় কমানো, উচ্ছেদ বন্ধ এবং সাধারণ ধর্মঘটের দাবিও তোলেন।

আবাসন সংকট নিয়ে জনঅসন্তোষ তীব্র হওয়ার পেছনে মাদ্রিদের ৮৭ বছর বয়সী এক নারীকে বাড়ি থেকে উচ্ছেদের ঘটনাটিও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রায় ৭০ বছর ওই বাড়িতে বসবাসের পর তাকে উচ্ছেদ করা হলে ঘটনাটি ব্যাপক ক্ষোভের জন্ম দেয় এবং পরে তা দেশজুড়ে আবাসন আন্দোলনের প্রতীকে পরিণত হয়।

সানচেজ ২০১৮ সাল থেকে স্পেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২৩ সাল থেকে তিনি সংখ্যালঘু জোট সরকার পরিচালনা করছেন। পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা না থাকায় আইন পাসে তাকে বিভিন্ন ছোট দলের সমর্থনের ওপর নির্ভর করতে হয়। আবাসনসংক্রান্ত সাম্প্রতিক পদক্ষেপ প্রত্যাখ্যাত হওয়াও তার সরকারের জন্য বড় রাজনৈতিক ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

২৯ নভেম্বরের নির্বাচনের মাধ্যমে স্পেনে নির্ধারিত সময়ের কয়েক মাস আগেই সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের মধ্য দিয়ে পার্লামেন্টে নতুন করে সমর্থন পাওয়ার সুযোগ তৈরি হবে সানচেজ সরকারের জন্য। তথ্যসূত্র: বিবিসি, রয়টার্স, এপি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর