বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
Mostbet Canlı Casinoda Oynamanın Avantajları সপ্তাহে দুই দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর Juega En 1xslots Casino Online Disadvantage Miles De Juegos সরকারি কাজে কারা বাধা দিচ্ছেন, শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ‘অপারেশন ক্লিন হার্ট’ অভিযানের পরিকল্পনা নেই সরকারের : স্বরাষ্ট্রমন্ত্রী Рабочее Зеркало 1xbet: Как Найти рабочее Зеркало Сайта 1xbet” নেত্রকোনায় গ্রামীণ ব্যাংক অফিসে অগ্নিকাণ্ড: পুড়ে গেল মোটরসাইকেল ও নথিপত্র ছিনতাইয়ের সতর্কবার্তায় এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের জয়পুরে জরুরি অবতরণ যুক্তরাষ্ট্রে স্থায়ী ভাবে বাতিল হচ্ছে ওয়ার্ক পারমিটের স্বয়ংক্রিয় মেয়াদ বাড়ানোর সুবিধা

কক্সবাজার থেকে ঢাকাগামী বিমানের চাকা বিচ্ছিন্ন, শাহজালালে জরুরি অবতরণ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ১৮ টাইম ভিউ
কক্সবাজার থেকে ঢাকাগামী বিমানের চাকা বিচ্ছিন্ন, শাহজালালে জরুরি অবতরণ
ছবি-সংগৃহীত

কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের পেছনের চাকা রানওয়ে ছাড়ার পরপরই বিচ্ছিন্ন হয়ে পড়ার ঘটনা ঘটেছে। পরবর্তীতে বিমানটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে জরুরি অবতরণ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে তাৎক্ষণিকভাবে বিমানবন্দরের রানওয়েতে প্রায় আধঘণ্টা বিমান ওঠানামা স্থগিত রাখা হয়।

বিমানবন্দর ও এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) সূত্রে জানা গেছে, কক্সবাজার থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ‘বিজি-৪৩৬’ ফ্লাইটের উড়োজাহাজটির (রেজিস্ট্রেশন নম্বর এস২-একেই) পেছনের চাকাটি উড্ডয়নের সময়ই খুলে পড়ে।

ঘটনা জানার পরপরই উড়োজাহাজের বৈমানিক ঢাকা এয়ার ট্রাফিক টাওয়ারে জরুরি বার্তা পাঠান। জরুরি অবতরণের ঝুঁকি কমাতে এবং বিমানের জ্বালানি পুড়িয়ে ওজন হ্রাস করার লক্ষ্যে আকাশে কিছু সময় চক্কর দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্মের তথ্য অনুযায়ী, উড়োজাহাজটি টাঙ্গাইলের নাগরপুর ও দেলদুয়ার এলাকার আকাশে প্রায় ৬ হাজার ১০০ ফুট উঁচুতে ঘণ্টায় ১৮৮ নট গতিতে বেশ কয়েকবার চক্কর কাটে।

এদিকে সম্ভাব্য দুর্ঘটনা মোকাবিলায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে সাময়িকভাবে উড্ডয়ন ও অবতরণের জন্য বন্ধ করে দেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, বেলা ৩টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত রানওয়েতে সাধারণ ফ্লাইট চলাচল সম্পূর্ণ স্থগিত ছিল।

জরুরি অবতরণের সর্বোচ্চ সতর্কতাবিন্যাসের অংশ হিসেবে রানওয়ে এলাকায় ফায়ার সার্ভিস, জরুরি অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারী দলকে প্রস্তুত রাখা হয়। পরবর্তীতে বৈমানিকের দক্ষতায় বিমানটি রানওয়েতে নিরাপদে অবতরণ করে। বিমান কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, এ ঘটনায় কোনো যাত্রী বা ক্রু ক্ষতিগ্রস্ত হননি এবং সবাই সম্পূর্ণ অক্ষত রয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর