শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

কুয়েতের আমির মারা গেছেন

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ১২৮ টাইম ভিউ

আন্তর্জাতিক ডেস্ক : কুয়েতের আমির শেখ নওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহ ৮৬ বছর বয়সে মারা গেছেন। রাষ্ট্রীয় টিভি এ খবর জানিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে তার সৎভাই শেখ সাবাহ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহর মৃত্যুর পর শেখ নওয়াফ ২০২০ সালের সেপ্টেম্বরে শপথ গ্রহণ করেছিলেন। শেখ সাবাহ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ ৯১ বছর বয়সে মারা গিয়েছিলেন। এরপরই কুয়েতের শাসক হিসেবে দায়িত্ব পান শেখ নওয়াফ।

কুয়েতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনা জানিয়েছে, গত মাসে জরুরি স্বাস্থ্য সমস্যার কারণে আমির শেখ নওয়াফকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে বলা হয়েছে, ‘কুয়েত রাজ্যের আমির শেখ নাওয়াফ আল-আহমাদ আল-সাবাহ-এর মৃত্যুতে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমরা শোক জ্ঞাপন করছি।

এ ঘোষণার আগে কুয়েতের রাষ্ট্রীয় টিভিতে নিয়মিত প্রোগ্রাম বাদ দিয়ে কুরআনের আয়াত পাঠ করা হয়। কারণ, এটা দেশটির রাজপরিবারের কোনো সদস্যের মৃত্যুর সংকেত।

কয়েক সপ্তাহ আগে শেখ নওয়াফকে জরুরি স্বাস্থ্য সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু পরে ঘোষণা করা হয়েছিল যে তার অবস্থা স্থিতিশীল। খবর আল-জাজিরা, খালিজ টাইমস

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর