মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
মানবপাচার ও সংঘবদ্ধ অপরাধ দমনে জিরো টলারেন্স সরকারের : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্য ঘিরে সমালোচনা, ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আলটিমেটাম ডিআরইউয়ের মিষ্টির শূন্য আসনে এলিজা জামানকে মনোনয়ন দিল বিএনপি কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে, নিহত ১ শয়তানকে তুচ্ছজ্ঞান করুন: ইরানের সর্বোচ্চ নেতা দুই বছরের মধ্যে জেলায় জেলায় বসবে রেডিওথেরাপি মেশিন: স্বাস্থ্যমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের বেতন নিয়ে এলো বড় সুখবর আঞ্চলিক নিরাপত্তার আলোচনায় সৌদি-তুরস্ক-পাকিস্তানের সঙ্গে বৈঠকে বসছে ইরান দেশে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২১৮

আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশকে নেতৃত্ব দেবে : রাষ্ট্রপতি

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ৬ টাইম ভিউ
আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশকে নেতৃত্ব দেবে : রাষ্ট্রপতি
ছবি-সংগৃহীত

আজকের তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীদের হাত ধরেই ভবিষ্যতে বাংলাদেশ এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, শিক্ষার্থীদের মধ্যেই নতুন বাংলাদেশ ও নতুন স্বপ্নের প্রতিচ্ছবি দেখতে পাওয়া যায়। সোমবার বঙ্গভবন পরিদর্শনে আসা মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

রাষ্ট্রপতির প্রেসসচিব মো. সরওয়ার আলম এ তথ্য জানিয়েছেন।

সম্প্রতি জারি হওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের বঙ্গভবন ভ্রমণ সংক্রান্ত নীতিমালা-২০২৬’-এর আওতায় প্রথমবারের মতো মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা বঙ্গভবন পরিদর্শনের সুযোগ পায়।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ অধ্যাপক লাল মোহাম্মদের নেতৃত্বে সপ্তম থেকে নবম শ্রেণির নির্বাচিত মেধাবী শিক্ষার্থী ও শিক্ষকরা এ সফরে অংশ নেন। পরিদর্শনের সময় তারা বঙ্গভবনের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। পরে দরবার হলে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন শিক্ষার্থীরা।

সেখানে রাষ্ট্রপতি তাদের উদ্দেশে বক্তব্য দেন এবং একসঙ্গে ছবি তোলেন। এ সময় শিক্ষার্থীরা তাঁর সঙ্গে কুশল বিনিময় ও অনানুষ্ঠানিক কথোপকথনের সুযোগ পায়।

বাবা-মা ও শিক্ষকদের সম্মান করার আহ্বান

শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্যে রাষ্ট্রপতি বাবা-মা, শিক্ষক ও গুরুজনদের যথাযথ সম্মান করার ওপর গুরুত্বারোপ করেন।

একই সঙ্গে সন্তানদের ভবিষ্যৎ গড়ে তুলতে বাবা-মায়ের ত্যাগের কথা স্মরণ রেখে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার পরামর্শ দেন। তিনি বলেন, বাবা-মা, শিক্ষক ও মুরুব্বিদের সব সময় সম্মান করতে হবে।

সুশিক্ষায় শিক্ষিত হয়ে সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে পারলে বাবা-মায়ের স্বপ্ন পূরণের পাশাপাশি দেশের মানুষের প্রত্যাশাও পূরণ করা সম্ভব হবে।মানচিত্র দেখুন রাষ্ট্রপতি আরও বলেন, বঙ্গভবন কেবল একটি ভবন নয়; এটি রাষ্ট্রের প্রতীক এবং দেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ সাক্ষী।

ভবিষ্যতে পর্যায়ক্রমে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বঙ্গভবন পরিদর্শনের সুযোগ দেওয়া হবে বলেও জানান তিনি। শিক্ষার্থীদের মধ্যে রাষ্ট্র, বঙ্গভবন ও ভবিষ্যৎ নেতৃত্ব সম্পর্কে আগ্রহ তৈরি করতেই এ আয়োজন করা হয়েছে বলে উল্লেখ করেন রাষ্ট্রপতি।

বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ হওয়ার পরামর্শ

বর্তমান তথ্যপ্রযুক্তিনির্ভর সময়ে শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তিগত শিক্ষায় দক্ষতা অর্জনের আহ্বান জানান রাষ্ট্রপতি। নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার পরামর্শও দেন তিনি সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিব, প্রেসসচিবসহ বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর