শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ৯ টাইম ভিউ
চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ছবি-সংগৃহীত

বাংলাদেশ-চীন-মিয়ানমার করিডোরের সম্ভাবনা তুলে ধরে হুমায়ুন কবির বলেন, সরকার এ প্রস্তাবকে ইতিবাচকভাবে দেখছে। এ করিডোর প্রতিষ্ঠিত হলে দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে যোগাযোগের নতুন পথ উন্মুক্ত হবে। এর ফলে অর্থনৈতিক মিথস্ক্রিয়া ও গতিশীলতা বাড়বে। পণ্য ও মানুষের চলাচলও বাড়বে।

বাংলাদেশ-চীন-মিয়ানমার করিডোর প্রতিষ্ঠার প্রস্তাবকে ইতিবাচক হিসেবে দেখছে সরকার। তবে এ ধরনের আঞ্চলিক যোগাযোগব্যবস্থা চালুর আগে রোহিঙ্গা সংকটের সমাধান এবং সংশ্লিষ্ট অঞ্চলে স্থিতিশীলতা নিশ্চিত করা প্রয়োজন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। তার মতে, এ করিডোর চালু হলে দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে অর্থনৈতিক যোগাযোগ বাড়বে। পাশাপাশি পণ্য ও মানুষের চলাচলও বাড়বে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিংকে বিদায় জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।বাংলাদেশ-চীন-মিয়ানমার করিডোরের সম্ভাবনা তুলে ধরে হুমায়ুন কবির বলেন, সরকার এ প্রস্তাবকে ইতিবাচকভাবে দেখছে। এ করিডোর প্রতিষ্ঠিত হলে দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে যোগাযোগের নতুন পথ উন্মুক্ত হবে। এর ফলে অর্থনৈতিক মিথস্ক্রিয়া ও গতিশীলতা বাড়বে। পণ্য ও মানুষের চলাচলও বাড়বে।

তবে এ উদ্যোগ বাস্তবায়নের আগে রোহিঙ্গা সংকটের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, করিডোর প্রতিষ্ঠার ক্ষেত্রে রোহিঙ্গা ইস্যু একটি গুরুত্বপূর্ণ বিষয়। এ জন্য সংশ্লিষ্ট অঞ্চলে স্থিতিশীলতা নিশ্চিত করা প্রয়োজন।

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে এক প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, হাজার হাজার মানুষকে হত্যার পর তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। তাকে সাধারণ বাণিজ্যিক ভ্রমণকারী হিসেবে বিবেচনা করে পাসপোর্ট দিয়ে দেশে আসার সুযোগ দেয়ার বিষয়টি প্রযোজ্য নয়। বাংলাদেশ তাকে হস্তান্তরের মাধ্যমে ফেরত চায়।

প্রতিমন্ত্রী আরো বলেন, শেখ হাসিনাকে হস্তান্তর করা হবে। তিনি একজন সন্ত্রাসী ও পলাতক অপরাধী। বাংলাদেশ ও ভারতের সরকারের মধ্যে কার্যকর প্রত্যর্পণ চুক্তি রয়েছে। এ চুক্তির আওতায় অপরাধী ও সন্ত্রাসীদের হস্তান্তরের সুযোগ আছে।

আজ দুপুরে ঢাকা সফর শেষে দেশে ফিরে যান চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং। তাকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর