সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম :
মিয়ানমারের ওপর চাপ ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়: শামা ওবায়েদের মিরপুরে চলন্ত প্রাইভেট কার লক্ষ্য করে ককটেল নিক্ষেপ দুর্নীতিমুক্ত সমবায় গড়তে আইন সংশোধনের আহ্বান রাষ্ট্রপতির সড়ক দুর্ঘটনায় ৬ বছরে নিঃশেষ প্রায় ৩০০ পরিবার: রোড সেফটি ফাউন্ডেশন সেনেগালের উপকূলে অভিবাসী নৌকা ডুবে ২১ জনের মৃত্যু নারীদের আপত্তিকর ভিডিও ধারণ, স্বেচ্ছাসেবক দল নেতাকে গণপিটুনি বাংলাদেশিদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার :বিশ্বব্যাংক দণ্ডাদেশপ্রাপ্ত শেখ হাসিনাকে ফেরাতে আইনি পদক্ষেপ নেয়া হয়েছে : আইনমন্ত্রী রাজনৈতিক সমর্থন ব্যালটে দেখাবেন, সরকারি অফিসে নয়: প্রধানমন্ত্রী জাতিসংঘ মানবাধিকার সংস্থার সঙ্গে গঠনমূলক সম্পৃক্তক্ততা বজায় রাখার

মিয়ানমারের ওপর চাপ ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়: শামা ওবায়েদের

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ২৬ টাইম ভিউ
মিয়ানমারের ওপর চাপ ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়: শামা ওবায়েদের
ছবি-সংগৃহীত

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেছেন, প্রচলিত কূটনৈতিক তৎপরতায় এ সংকটের দীর্ঘমেয়াদি সমাধান সম্ভব নয়। এ জন্য মিয়ানমারের সংশ্লিষ্ট সব পক্ষকে সমঝোতায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ভূমিকা রাখতে হবে।

রোববার (৮ নভেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক সংলাপে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, রোহিঙ্গা সংকট মূলত রাজনৈতিক সমস্যা। তাই স্বাভাবিক কূটনৈতিক প্রক্রিয়ায় এর সমাধান হবে, এমনটা মনে করা বাস্তবসম্মত নয়। পরিস্থিতি বিবেচনায় সংকট নিরসনে বিকল্প ও কার্যকর উদ্যোগ নিতে হবে।

তিনি জানান, মিয়ানমার সরকার ও আরাকান আর্মি-উভয় পক্ষের সঙ্গেই বাংলাদেশ যোগাযোগ রাখছে। দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত অস্থিতিশীল হওয়ায় সংকট সমাধানে সংশ্লিষ্ট সব পক্ষকে সম্পৃক্ত করা জরুরি।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১৩ লাখ রোহিঙ্গার মধ্যে প্রতিবছর বিপুলসংখ্যক শিশুর জন্ম হচ্ছে। অন্যদিকে অর্থায়নের ঘাটতিতে মানবিক সহায়তা কার্যক্রমও চাপে পড়ছে। ফলে সংকটের প্রভাব দিন দিন আরও বাড়ছে।

এ পরিস্থিতিতে রোহিঙ্গা ইস্যুতে জাতীয় ঐকমত্যের ওপর গুরুত্ব দেন তিনি। বলেন, দেশের সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জোরালো দাবি জানাতে হবে। মিয়ানমারের সংশ্লিষ্ট পক্ষগুলোর ওপর চাপ সৃষ্টি করে সমঝোতার পরিবেশ তৈরিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে উদ্যোগী হতে হবে।

জাতিসংঘে উত্থাপিত প্রস্তাবের প্রসঙ্গ টেনে শামা ওবায়েদ বলেন, রোহিঙ্গাদের স্বদেশে সম্মানজনক, নিরাপদ ও স্বেচ্ছামূলক প্রত্যাবাসনের জন্য সুস্পষ্ট রোডম্যাপ প্রয়োজন। পাশাপাশি রাখাইনে সহিংসতা বন্ধ এবং অপরাধীদের জবাবদিহি নিশ্চিত করতে হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর