শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

ভারতীয় উড়োজাহাজ আটকে দিল ফ্রান্স

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ১০৯ টাইম ভিউ

আন্তর্জাতিক ডেস্ক : মানবসম্পদ পাচার সন্দেহে ফ্রান্সের উত্তর-পূর্বাঞ্চলীয় ভ্যাট্রি বিমানবন্দরে যাত্রীবাহী একটি উড়োজাহাজকে বসিয়ে রাখা হয়েছে। ৩০৩ ভারতীয় যাত্রী থাকা উড়োজাহাজটি বিরতির জন্য অবতরণ করলে আর সেটি উড়তে দেওয়া হয়নি।

আন্তর্জাতিক গণমাধ্যমসূত্র বলছে, এয়ারবাস এ-৩৪০ উড়োজাহাজটি সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে নিকারাগুয়ার রাজধানী মানাগুয়ায় যাচ্ছিল।

ফরাসি কৌঁসুলিরা জানিয়েছেন, গত বৃহস্পতিবার ২১ ডিসেম্বর কারিগরি কারণে মাহনা বিভাগের ছোট বিমানবন্দর ভারতিতে উড়োজাহাজটি অবতরণ করে। ‘অজ্ঞাত উৎস থেকে সতর্কবার্তা’ পাওয়ার পর সেটি আর উড়তে দেওয়া হয়নি। পুলিশ বিমানবন্দরটিকে ঘিরে রেখেছে। এতে করে বেশ কয়েকজন যাত্রী আটকা পড়েছেন।

ফ্রান্সের স্থানীয় কর্মকর্তারা জানান, কোন পরিস্থিতিতে এবং কী উদ্দেশ্যে ভ্রমণ করা হচ্ছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে। যাত্রীদের কয়েকজন অবৈধ অভিবাসী বলে ধারণা করা হচ্ছে। দুই যাত্রীকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে।

মাহনা বিভাগের প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয় থেকে বলা হয়েছে, শুরুতে যাত্রীদের উড়োজাহাজের ভেতর অবস্থানের অনুমতি দেওয়া হয়েছিল। পরে বিমানবন্দরে যাত্রীদের অপেক্ষা করার জায়গায় বিছানা করে তাঁদের থাকতে বলা হয়। উড়োজাহাজটি রোমানিয়ার লিজেন্ড এয়ারলাইনসের মালিকানাধীন। প্রতিষ্ঠানটির আইনজীবী লিলিয়ানা বাকাইয়োকো ফ্রান্সের সংবাদমাধ্যম বিএফএমটিভিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, তারা ফরাসি কর্তৃপক্ষকে সহযোগিতা করতে প্রস্তুত আছেন। আগামী কয়েক দিনের মধ্যে উড়োজাহাজটি গন্তব্যের উদ্দেশে রওনা করতে পারবে বলে তিনি আশা করছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর