সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় জোর রাষ্ট্রপতির জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা ফ্রান্সে দিনভর বিক্ষোভ-সংঘর্ষ, গ্রেপ্তার ১৩১৪ বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে আবার বিদ্যুৎ পাঠাচ্ছে নেপাল অক্টোবরে ২৪ দিনে এলো ২৬৪০০ কোটি টাকার রেমিট্যান্স অনির্দিষ্টকালের জন্য স্থগিত ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ পতিত ফ্যাসিস্টদের অস্থিতিশীলতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী দুই মাসে মাদক সংশ্লিষ্টতায় ২৭ পুলিশ সদস্য কারাগারে : আইজিপি বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছে : শফিকুর রহমান ট্রাম্পের বিরুদ্ধে ওবামার কড়া সমালোচনা করলেন সাবেক প্রেসিডেন্ট ওবামা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সীমান্তে বিজিবি-বিএসএফের মিষ্টি বিনিময়

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ২২ এপ্রিল, ২০২৩
  • ২৪৫ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার হিলির শূন্য রেখায় সীমান্ত রক্ষীবাহিনী বিজিবি-বিএসএফ মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছে।

শনিবার (২২ এপ্রিল) সকাল ১০টায় সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের ১১ নম্বর সাব পিলার সংলগ্ন চেকপোস্ট গেটের শূন্য রেখায় এ মিষ্টি বিনিময় করেন তারা।

বিজিবি হিলি আইসিপি কোম্পানি কমান্ডার সুবেদার অহিদুল ইসলাম বিএসএফের পতিরাম-১৫১ ক্যাম্পের গেটে দায়িত্বরত রমেশ কুমারের হাতে ৬ প্যাকেট মিষ্টি তুলে দেন। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরাও বিজিবিকে মিষ্টি উপহার দেন।

হিলি আইসিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার অহিদুল ইসলাম ও ভারত-হিলি সীমান্তের ক্যাম্প কমান্ডার রমেশ কুমার বলেছেন- উভয় দেশের সীমান্তরক্ষীদের মধ্যে বিরাজমান সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখতে বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবগুলোতে মিষ্টি ও বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় আমরা দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী মিষ্টি উপহার দিয়ে পবিত্র ইদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেছি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর