শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

কুয়েতে পার্টটাইম কাজের সুযোগ পাবেন প্রবাসীরা

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ১২৩ টাইম ভিউ

আন্তর্জাতিক ডেস্ক : কুয়েতের ইতিহাসে নতুন দিগন্তের সূচনা হয়েছে প্রবাসীদের জন্য। এবার বর্তমান প্রতিষ্ঠানের অনুমতি নিয়ে পার্টটাইম কাজের সুযোগ পাবেন কুয়েত প্রবাসীরা। নতুন বছর থেকেই অনুমোদন দিতে যাচ্ছে দেশটির সরকার।

কুয়েতে এক কোম্পানির আকামা নিয়ে অন্য কোথাও কাজ করা দেশটির শ্রম আইনে দণ্ডনীয় অপরাধ। দেশটির আইনশৃঙ্খলা বাহিনী আবাসন এবং শ্রম আইন লঙ্ঘনকারীদের আটক করতে প্রতিনিয়ত চালায় তল্লাশি।

ডিসেম্বরের প্রথম তিন সপ্তাহেই আবাসন এবং শ্রম আইন লঙ্ঘন করার অভিযোগে সাড়ে তিন হাজার প্রবাসীকে ফেরত পাঠানো হয়েছে বলে জানা যায় একাধিক গণমাধ্যমের খবরে।

তবে এ বিষয়ে আর কোনো বাধা থাকল না সরকারের পক্ষ থেকে। কুয়েত কর্তৃপক্ষের বরাতে স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, নতুন বছরের শুরুতে পার্টটাইম কাজের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে দেশটির সরকার।কুয়েতের প্রথম উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ তালাল আল খালেদ মূল নিয়োগকর্তার অনুমোদন সাপেক্ষে তৃতীয় পক্ষের সঙ্গে পার্টটাইম চাকরির অনুমতি দেওয়ার এই সিদ্ধান্ত নিয়েছেন।

সিদ্ধান্ত অনুযায়ী, বেসরকারি খাতে কর্মরত আকামাধারী প্রবাসীরা নিজ নিয়োগকর্তার অনুমতি নিয়ে চার ঘণ্টা পার্টটাইম কাজ করতে পারবেন। এমন খবরে আনন্দিত কুয়েতে অবস্থানরত ব্যবসায়ী এবং প্রবাসীরা।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন মতে, কুয়েতের বিদ্যমান কর্মশক্তিকে ব্যবহার করতে, জনসংখ্যাগত ভারসাম্যহীনতা মোকাবিলা করতে এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর