শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

বাংলাদেশে নির্বাচন ঘিরে দমনপীড়নমূলক পরিবেশ নিয়ে ক্ষোভ প্রকাশ জাতিসংঘের

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ১২০ টাইম ভিউ

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশে আগামীকাল রোববার অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ সংসদ নির্বাচন। এই নির্বাচন ঘিরে দমনপীড়নমূলক পরিবেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জাতিসংঘের শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতা ও সংগঠনের অধিকারবিষয়ক বিশেষ র‌্যাপোর্টিয়ার ক্লেমেন্ট এন ভৌল। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

শুক্রবার নিজের অফিসিয়াল এক্স (আগের টুইটার) অ্যাকাউন্ট থেকে ক্লেমেন্ট এন ভৌল লিখেছেন—

‘বাংলাদেশে রাজনৈতিক নেতাকর্মী ও নাগরিক সমাজের ওপর দমন-পীড়ন বন্ধের জন্য কর্তৃপক্ষের কাছে আমরা একাধিকবার আহ্বান জানিয়েছি। এর পরও আসন্ন নির্বাচন ঘিরে যে দমনমূলক পরিবেশ সৃষ্টি হয়েছে, তাতে আমি খুবই বিরক্ত।’

পরবর্তী আরেক এক্স হ্যান্ডলে ক্লেমা ভুলে লিখেছেন— ‘ভিন্নমত দমনে নাগরিক সমাজের প্রতিনিধি, বিক্ষোভকারী ও বিরোধীদের অপরাধী সাব্যস্ত করা, পুলিশ বাহিনীর বাড়াবাড়ি ব্যবহার এবং সহিংসতা থেকে বিরত থাকতে আমি আগেও যে আহ্বান জানিয়েছিলাম, তা পুনরায় জানাচ্ছি।’

নির্বাচনকালীন পরিস্থিতি নিয়ে সর্বশেষ এক্স হ্যান্ডলে জাতিসংঘের এই কর্মকর্তা লেখেন— ‘নির্বাচনের আগে, নির্বাচনকালে ও পরে শান্তিপূর্ণ সমাবেশের অধিকার এবং রাজনৈতিক অধিকার নিশ্চিত করার দায়িত্ব কর্তৃপক্ষের।’

নির্বাচনের আগে, নির্বাচন চলাকালীন এবং নির্বাচনের পর শান্তিপূর্ণ সমাবেশ ও সমিতির অধিকার এবং রাজনৈতিক অংশগ্রহণের অধিকার নিশ্চিত করার দায়িত্ব রয়েছে কর্তৃপক্ষের।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর