শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলি হামলায় আরও ১৩২ নিহত

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ১৮১ টাইম ভিউ

আন্তর্জাতিক ডেস্ক : নতুন বছরে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলে হামলার তীব্রতা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও অন্তত ১৩২ ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। একই সঙ্গে রাত থেকে উত্তর, মধ্য ও দক্ষিণ গাজায় ইসরায়েলি বাহিনী হামলা অব্যাহত রেখেছে বলে জানা গেছে।

সোমবার (১৫ জানুয়ারি) দিবাগত রাতে ওয়াফা নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। গেল ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ২৪ হাজার ১০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন ৬০ হাজার ৮০০ জনের বেশি। অপর দিকে হামাসের হামলায় এখন পর্যন্ত ইসরায়েলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৩৯ জন।

এদিকে গাজার ‘দ্রুত ও নিরাপদ’ সাহায্য অ্যাক্সেসের আবেদন জানিয়েছে জাতিসংঘের বেশ কয়েকটি সংস্থা। সংস্থাগুলো জানিয়েছে- অবরুদ্ধ অঞ্চলটিতে দুর্ভিক্ষ অত্যাসন্ন। এছাড়া যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলটি রোগ বিস্তারের মুখোমুখি রয়েছে। অন্যদিকে ইরানের বিপ্লবী গার্ড বলেছে, উত্তর সিরিয়া ও কুর্দিস্তানের ইরবিলে আক্রমণ করা হয়েছে। কারণ এসব এলাকা ইরানবিরোধী সন্ত্রাসী গোষ্ঠীর নিয়ন্ত্রণে ছিল। সূত্র: আল জাজিরা

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর