শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
সাইবার ঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট! দাম্মামের সব ফ্লাইট তিন দিন বন্ধ, রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত দক্ষিণ আফ্রিকায় চাঁদা না দেওয়ায় শরীয়তপুরের প্রবাসীকে গুলি করে হত্যা সৌদি আরবে প্রতিরক্ষা মন্ত্রণালয়, আরামকো ও বিমানবন্দরে হামলার দাবি হুথিদের সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে হামলায় আহত ২ বাংলাদেশি সাজেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইউপিডিএফের গুলিবর্ষণ : আইএসপিআর প্রধানমন্ত্রীর জাপান সফরকালে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত এসএসসিতে ঢাকা ও ময়মনসিংহ বোর্ডের বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ এইচএসসির ফল প্রকাশ হতে পারে ২৯ অক্টোবর ডেঙ্গুতে এক দিনে ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫১২

সক্রিয় রাজনীতি না করার ঘোষণা বিদায়ী রাষ্ট্রপতির

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩
  • ২২৯ টাইম ভিউ

অনলাইন ডেস্ক: ঘরে বসে লেখালেখি করার পরিকল্পনার কথা জানিয়েছেন বিদায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। যদিও সক্রিয় রাজনীতি আর করবেন না বলে জানান তিনি। আজ সোমবার (২৪ এপ্রিল) দায়িত্ব হস্তান্তর শেষে গণভবন ছেড়ে যাওয়ার সময় গণমাধ্যমকে এ কথা বলেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিদায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, এ দেশের মানুষ আমাকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছে। রাষ্ট্রের সর্বোচ্চ রাষ্ট্রপতি পদে দুই মেয়াদে নির্বাচিত করেছে। আবার রাজনীতি করলে এ দেশের মানুষকে হেয় করা হবে। সেটা আমি করবো না।

অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, আপনারা শুনেছেন- অনেক সময় বলেছি, আমি বন্দি জীবনে আছি। এর থেকে আমি মুক্তি পাচ্ছি। এখন সাধারণ নাগরিক হিসেবে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারবো। এটাই আমার সবচেয়ে বড় আনন্দ।

তিনি আরও বলেন, আমি সারাজীবন মানুষের জন্য রাজনীতি করেছি। মানুষের বাইরে কোনো চিন্তা ছিল না। কোনো দিন থাকবেও না। আমি দেশের সব রাজনীতিবিদদেরও এ কথাই বলবো, এ দেশের মাটি ও মানুষকে ভালোবেসে যেন তারা রাজনীতি করে। তাহলে রাজনীতি আরও অনেক সুন্দর হবে। দলমত নির্বিশেষে সবার কাছে আমি এটি আশা করি।

উল্লেখ্য, নতুন রাষ্ট্রপতি সংবিধান অনুযায়ী তার ওপর অর্পিত দায়িত্ব সুন্দর ও সুষ্ঠুভাবে পালন করবেন, এটা সারা জাতির প্রত্যাশা, আমারও প্রত্যাশা-যোগ করেন তিনি। এরপর তাকে রাষ্ট্রীয় প্রটোকলে গার্ড অব অনার প্রদান করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর