শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের ৩৬টি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি আমেরিকা-বৃটেনের

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৪ টাইম ভিউ

আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকা এবং বৃটেন যৌথভাবে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের অন্তত ৩৬টি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা করেছে। শনিবার হুতিদের গোপন ডেরা চিহ্নিত করে আকাশপথে হামলা চালিয়েছে তারা।

আমেরিকা এবং বৃটেন যৌথভাবে একটি বিবৃতি দিয়ে হুতি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র বর্ষণের কথা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ইয়েমেনের ১৩টি এলাকায় ৩৬টি হুতি ঘাঁটিতে আমরা হামলা চালিয়েছি। লোহিত সাগরীয় এলাকায় আন্তর্জাতিক এবং বাণিজ্যিক জাহাজে হুথিদের অনবরত হামলার জবাবে এটা আমাদের প্রত্যাঘাত।

আরও বলা হয়েছে, বিশ্ব বাণিজ্যকে ব্যাহত করা, নিষ্পাপ প্রাণ হত্যা করার যে যজ্ঞ হুথিরা শুরু করেছে, তা ছন্নছাড়া করতেই এই হামলা।

হুতিদের উপর ক্ষেপণাস্ত্র হামলায় অস্ট্রেলিয়া, বাহরাইন, কানাডা, ডেনমার্ক, নেদারল্যান্ডস এবং নিউজিল্যান্ডকে পাশে পেয়েছে আমেরিকা, বৃটেন। হামলায় তাদের সাহায্য করেছে। ইয়েমেনের মাটিতে যে সমস্ত গোপন ডেরায় হুতিরা তাদের অস্ত্রশস্ত্র সরবরাহ করে, সেখানে হামলা চালানো হয়েছে বলে দাবি আমেরিকা, ব্রিটেনের।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর