শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলের সঙ্গে কোনোরকম কূটনৈতিক সম্পর্ক নয়: সৌদি আরব

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৯ টাইম ভিউ

আন্তর্জাতিক ডেস্ক : স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোনোরকম কূটনৈতিক সম্পর্ক স্থাপন নয়। ওয়াশিংটনকে এ কথা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে সৌদি আরব।গতকাল মঙ্গলবার হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কারবি সাংবাদিকদের জানিয়েছিলেন, সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে আলোচনা চালিয়ে যাওয়ার ব্যাপারে সৌদি আরব ও ইসরায়েল আগ্রহী।

কিন্তু বাইডেন প্রশাসনের অন্যতম শীর্ষ কর্মকর্তার ওই দাবি আজ বুধবার সরাসরি খারিজ করে দিয়েছে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রণালয়।মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে এবং গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ করতে হবে। এই শর্ত পূরণের পরেই তেল আবিবের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের বিষয়টি বিবেচনা করা হবে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, অনেক দিন ধরেই ইসরায়েল ও সৌদি আরবের মধ্য কূটনৈতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট থাকাকালীন ইসরায়েলের সঙ্গে বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিল। কিন্তু সৌদি আরব মার্কিন প্রশাসনের অনুরোধেও এ সংক্রান্ত চুক্তিতে যুক্ত হয়নি।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বর্তমান টার্গেট সৌদি আরব। কারণ দেশটি ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করলেই একই পথে হাঁটবে অনেক মুসলিম দেশ। তাই সৌদি আরব অত্যন্ত সতর্ক পদক্ষেপে হাঁটছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর