শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

জোট ছাড়াই ছাড়াই সরকার গঠনের আশা ইমরানের দল পিটিআইয়ের

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০০ টাইম ভিউ

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাধারণ নির্বাচনের ভোট গণনা চলছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ২৬৫ আসনের মধ্যে ২৫১টি আসনের ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে হাড্ডাহাড্ডি লড়ায়ের মধ্যে ১০৬টিতে জয়ী কারাবন্দি ইমরান খান সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। নওয়াজ শরীফের দল জিতেছে ৬৭টিতে এবং পিপিপি জিতেছে ৫১ আসনে। বাকি দলগুলো পেয়েছে মোট ৬টি আসন।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) পিটিআইয়ের চেয়ারম্যান ব্যারিস্টার গওহর আলী খান জিও নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, জাতীয় নির্বাচনে পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা ১৫০ আসনে জয়লাভ করবে এবং কোনো জোট ছাড়াই দলটি সরকার গঠন করবে।তিনি বলেন, ‘পিটিআই সমর্থিত প্রার্থীরা সরকার গঠনের অবস্থানে আছে। আমরা পাকিস্তান পিপলস পার্টি বা পাকিস্তান মুসলিম লীগের (নওয়াজ) সঙ্গে যোগাযোগ করছি না।আমরা কেন্দ্রীয়ভাবে এবং পাঞ্জাবে সরকার গঠন করব।’

তিনি আরও বলেন, ‘খাইবার পাখতুনখোয়ায় পিটিআই স্পষ্টভাবে এগিয়ে আছে এবং সেখানেও সরকার গঠন করবে। পিটিআই সংসদে থাকবে এবং যথাযথ ভূমিকা পালন করবে।’

পিটিআই নেতা গওহর বলেন, ‘স্বতন্ত্র প্রার্থীরা পিটিআইয়ের সদস্য এবং তারা দলীয় নির্দেশের বিরুদ্ধে অন্য কোনো দলে যোগ দেবেন না।’

এদিকে, নির্বাচনের এক সপ্তাহ আগে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ৩৩ বছরের জেল সাজা পায়। এর পরেও ইমরান খান ও তার দল পিটিআই এই নির্বাচনী প্রতীক ছাড়াই এবার প্রতিদ্বন্দ্বিতা করছে। দলটির প্রার্থীরা স্বতন্ত্র হিসেবে এই নির্বাচনে অংশ নেন এবং বেশিরভাগ নির্বাচনী এলাকায় তারাই এগিয়ে রয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর