শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

ভারতে রঙের কারখানায় আগুনে ১১ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৬ টাইম ভিউ

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজধানী নয়াদিল্লিতে রঙের একটি কারখানায় বিস্ফোরণজনিত কারণে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ায় ১১ জনের প্রাণহানি ঘটেছে। উদ্ধারকারী দল জীবিতদের সন্ধানে সেখানে এখনো তল্লাশি অভিযান চালাচ্ছে। শুক্রবার কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।দমকল বাহিনীর পরিচালক অতুল গর্গ এএফপিকে বলেছেন, বৃহস্পতিবার রাতে নয়াদিল্লির উত্তর উপকণ্ঠে এ অগ্নিকা- ঘটে।

গার্গ বলেন, ওই রঙের কারখানায় একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে এবং সেখানে আগুন ছড়িয়ে পড়ে। নিহতরা কারখানার শ্রমিক ছিলেন। বিস্ফোরণে ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

খবরে বলা হয়, বিস্ফোরণ এত শক্তিশালী ছিল যে আগুন পার্শ্ববর্তী একটি বাড়ি এবং একটি মাদক পুনর্বাসন কেন্দ্রে ছড়িয়ে পড়ে।গার্গ বলেন, সেখানে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি।

মালিকরা নিরাপত্তা সংশ্লিষ্ট মৌলিক বিষয়গুলো উপেক্ষা করে কারখানা চালানোয় ভারতজুড়ে এমন দুর্ঘটনা সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।২০১৯ সালে দিল্লির একটি স্কুল ব্যাগ ও জুতা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডে ৪০ জনেরও বেশি প্রাণ হারায়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর