মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন

ভিসা ছাড়াই ৩৭ দেশে ভ্রমণের সুযোগ বাংলাদেশিদের, পাসপোর্ট র‌্যাংকিংয়েও উন্নতি

এস.এ.এম সুমন:
  • আপডেটের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ১১ টাইম ভিউ
এস.এ.এম সুমন

আন্তর্জাতিক ডেস্ক: দেশের বাইরে ভ্রমণের পরিকল্পনা করলে অনেক সময় সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় ভিসা প্রক্রিয়া। তবে বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য কিছুটা স্বস্তির খবর হলো, হেনলি পাসপোর্ট ইনডেক্স ২০২৬ অনুযায়ী আগাম ভিসা ছাড়াই বিশ্বের ৩৭টি গন্তব্যে ভ্রমণের সুযোগ রয়েছে। এসব গন্তব্যে ভিসামুক্ত প্রবেশ, ভিসা অন অ্যারাইভাল অথবা ই-ভিসা সুবিধা পাওয়া যায়।

সর্বশেষ হেনলি পাসপোর্ট ইনডেক্সে বাংলাদেশের পাসপোর্টের অবস্থান ৯৫তম। এই পাসপোর্টধারীরা মোট ৩৭টি গন্তব্যে আগাম ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ পান।

যেসব দেশে আগাম ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়

বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য সুবিধাপ্রাপ্ত গন্তব্যগুলোর মধ্যে রয়েছে—

  • বাহামাস ,বার্বাডোজ, ভুটান ,ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, বুরুন্ডি, কম্বোডিয়া, কেপ ভার্দে আইল্যান্ডস, কোমোরো আইল্যান্ডস, কুক আইল্যান্ডস,জিবুতি
  • ডমিনিকা,ফিজি,গ্রেনাডা, গিনি-বিসাউ,হাইতি,জ্যামাইকা,কেনিয়া,কিরিবাতি,মাদাগাস্কার,মালদ্বীপ,মাইক্রোনেশিয়া,মন্টসেরাট,,মোজাম্বিক,নেপাল,নিয়ুয়ে,রুয়ান্ডা,সামোয়া,সেশেলস,সিয়েরা লিওন,শ্রীলঙ্কা, সেইন্ট কিটস অ্যান্ড নেভিস,সেইন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিনস,গাম্বিয়া,তিমুর-লেস্তে,ত্রিনিদাদ ও টোবাগো,টুভালু,ভানুয়াতু।

তবে এসব দেশের ক্ষেত্রে প্রবেশের নিয়ম এক নয়। কিছু দেশে ভিসামুক্ত প্রবেশ, কিছু দেশে ভিসা অন অ্যারাইভাল, আবার কয়েকটি দেশে ই-ভিসা গ্রহণ করতে হয়। তাই ভ্রমণের আগে সংশ্লিষ্ট দেশের সর্বশেষ প্রবেশনীতি যাচাই করা উচিত।

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট

হেনলি পাসপোর্ট ইনডেক্স ২০২৬ অনুযায়ী বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের। এরপরের অবস্থানে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া। ইউরোপের বেশ কয়েকটি দেশও শীর্ষ অবস্থানে রয়েছে, যাদের পাসপোর্টধারীরা বিশ্বের অধিকাংশ দেশে আগাম ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর