শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

GEC ২০২৫-এ ২০০টি দেশকে পেছনে ফেলে বাংলাদেশ জয় করলো “ বেস্ট কান্ট্রি এওয়ার্ড”

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ১১৯ টাইম ভিউ

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা পলিসে অনুষ্ঠিত গ্লোবাল অ্যান্ট্রেপ্রেনারশিপ কংগ্রেস (GEC) ২০২৫-এ বাংলাদেশ অর্জন করলো “বেস্ট কান্ট্রি এওয়ার্ড”। বিশ্বের ২০০টিরও বেশি দেশের মধ্যে বাংলাদেশকে এই স্বীকৃতি প্রদান করা হয়। এ অর্জনের মাধ্যমে বাংলাদেশ আবারও বিশ্ব মঞ্চে নিজের অবস্থান জানান দিলো উদ্যোক্তাবান্ধব একটি শক্তিশালী দেশ হিসেবে।এই সম্মাননা গ্রহণ করেন গ্লোবাল অ্যান্ট্রেপ্রেনারশিপ নেটওয়ার্ক (GEN) বাংলাদেশ-এর চেয়ারম্যান ড. মো. সবুর খান এবং ম্যানেজিং ডিরেক্টর কে এম হাসান রিপন। GEN-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি জোনাথন ওর্টম্যানস তাঁদের হাতে পুরস্কারটি তুলে দেন।

এই অর্জনের পেছনে রয়েছে দেশের বিভিন্ন উদ্যোক্তা-সহায়ক প্রতিষ্ঠান ও উদ্যোগের সম্মিলিত প্রচেষ্টা। GEN বাংলাদেশ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল লিমিটেড, KnowledgeVale, জেন ক্যাম্পাস ঢাকা, স্মার্ট এক্সিলারেটর প্রোগ্রাম, শিমিনসডিজিটাল এবং উদ্যোক্তা বিশ্বকাপে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ এ সাফল্যে বড় ভূমিকা রেখেছে।

ড. সবুর খান বলেন, “এই পুরস্কার দেশের তরুণ উদ্যোক্তা, নারী উদ্যোক্তা, স্টার্টআপ এবং উদ্যোক্তা-পরিবেশ নির্মাতাদের জন্য এক আন্তর্জাতিক স্বীকৃতি। এটি ভবিষ্যতের পথচলাকে আরও মজবুত করবে।”

এই সম্মাননা বাংলাদেশের উদ্ভাবনী শক্তি ও উদ্যোক্তা উন্নয়নকে বিশ্বব্যাপী তুলে ধরবে এবং নতুন আন্তর্জাতিক অংশীদারিত্বের সুযোগ সৃষ্টি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর