শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে সাজিদুল রাব্বি ত্বোহা চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের ভল্টের ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব, গ্রেপ্তার ২ সুগন্ধি চালের রপ্তানি কোটা কমানোর উদ্যোগ বিনিয়োগ সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী প্রতিনিধি দলের বৈঠক শাড়ি ‘কেলেঙ্কারি’: আত্মসমর্পণ করে জামিন পেলেন তানজিন তিশা ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১০২৫ লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে নাবিকদের আত্মহত্যার চেষ্টা ট্রুথ সোশ্যালে অর্থের বিনিময়ে পোস্ট আগাম দেখায় ট্রাম্পের বিরুদ্ধে মামলা আদিতমারীতে রেকর্ড ভাঙা লোডশেডিং, গরমে বিপর্যস্ত জনজীবন

এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে সাজিদুল রাব্বি ত্বোহা

সময়ের আওয়াজ ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ২ টাইম ভিউ
সময়ের আওয়াজ

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছে কৃতী শিক্ষার্থী সাজিদুল রাব্বি ত্বোহা। সে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের (ইংলিশ ভার্সন) শিক্ষার্থী হিসেবে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয়।

গত ১০ আগস্ট প্রকাশিত ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে সব বিষয়ে এ-প্লাস পেয়ে এই কৃতিত্ব অর্জন করে সাজিদুল রাব্বি ত্বোহা।

সাজিদুল রাব্বি ত্বোহা ইউনিভার্সেল ফলো সল্যুশনের সিইও মুহাম্মদ আবু বকর সিদ্দিক ও আমাতুল মওলা মারজানা বেগম দম্পতির তিন সন্তান-সন্ততির মধ্যে দ্বিতীয়।

তার দাদা লোহাগাড়া উপজেলার আলেমে দ্বীন মাওলানা ইউনুস। নানা সিলেট সরকারি আলিয়া মাদরাসার সাবেক অধ্যক্ষ এবং মাদরাসা-ই-আলিয়া, ঢাকার সাবেক মুহাদ্দিস শায়খুল হাদিস অধ্যাপক আল্লামা ফখরুদ্দীন রহ.

সাজিদুলের এই সাফল্যে পরিবারে আনন্দের পরিবেশ বিরাজ করছে। তার সাফল্যের জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছে পরিবার।

ভবিষ্যতেও যেন সে শিক্ষাজীবনে সাফল্যের এই ধারা অব্যাহত রাখতে পারে, সে জন্য আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহীদের কাছে দোয়া চেয়েছে তার পরিবার।

সাজিদুল রাব্বি ত্বোহার এই কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য তাকে এবং তার পরিবারকে অভিনন্দন জানিয়েছেন স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। ভবিষ্যতে উচ্চশিক্ষায়ও সে সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখবে—এমন প্রত্যাশা সবার।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর