রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বাচসাসের ব্যতিক্রমী আয়োজন ‘মিলনে-আনন্দে আমাদের গুণীজন’ ২০ টাকার জন্য খুন, ২৫ বছর পর আসামির যাবজ্জীবন দেশের ৮ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত লালমনিরহাটের আদিতমারীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা ১৫ হাজার টাকা। অটোরিকশার দাপটে অচল সড়ক,গুদের ওপর বিষফোরা হয়ে দাঁড়িয়েছে আশেক মাহমুদ কলেজের নতুন অধ্যক্ষ- অধ্যাপক আব্দুল বার্সেদ পল্লবীতে মৃতদেহের গোসল ঘর নির্মাণকে কেন্দ্র করে বিহারী ক্যাম্পে জামায়াত-বিএনপির দুই পক্ষের সংঘর্ষ রংপুরে শিক্ষক পরিবার হত্যা: গ্রেপ্তার সিদ্ধার্থের ভাই ও বাবা ডিবি হেফাজতে ট্রাম্পকে অস্থিরতা সৃষ্টি না করার আহ্বান ইরানের প্রেসিডেন্টের ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা

দেশের ৮ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

সময়ের আওয়াজ ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৪ টাইম ভিউ
ছবি সংগ্রহীত

৮ জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এ ছাড়া সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

রবিবার (৩০ আগস্ট) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট জেলার ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর