সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
যুবলীগকর্মীকে ধরতে বাসায় অভিযান, না পেয়ে বাবাকে গ্রেপ্তার ডিজেল, পেট্রল ও অকটেনের দাম বাড়ল লিটারে ২০ টাকা কমলাপুরে দাঁড়িয়ে থাকা হাওর এক্সপ্রেসে আগুন পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩ পুনর্বিবাহ না করলে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী, বিপত্নীক স্বামী সিগারেট-ওষুধসহ ১১ খাতে অনলাইন ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক যত দ্রুত সম্ভব সংসদে সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লায় স্কুলশিক্ষার্থী অপ্রতিম হত্যা: আদালতে ৩ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

অপ্রতীম হত্যার ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদ, কিছু ‘ক্লু’ পাওয়া গেছে :পুলিশ সুপার

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ টাইম ভিউ
অপ্রতীম হত্যার ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদ, কিছু ‘ক্লু’ পাওয়া গেছে :পুলিশ সুপার
ছবি-সংগৃহীত

কুমিল্লায় স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যার ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকালে জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান সাংবাদিকদের এ তথ্য জানিয়ে বলেন, তারা কিছু ‘ক্লু’ পেয়েছেন। এ নিয়ে কাজ চলছে। তবে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে থাকা ব্যক্তির ও পরিচয় জানাননি পুলিশ সুপার।

কুমিল্লায় বাসা থেকে আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়ে নিখোঁজ হয় অপ্রতিম। শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন সালমানপুর এলাকার দক্ষিণ মোড়ে পাহাড়ের পাদদেশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।বর্ডারগার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণিতে পড়ুয়া ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে।

এর আগে শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন ২৪ নম্বর ওয়ার্ডের কোটবাড়ি এলাকার বাসা থেকে বের হয় অপ্রতিম। এরপর সে আর বাসায় ফিরে আসেনি।

সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে কুমিল্লা সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা জানান, অপ্রতিমের কাছে থাকা তার মায়ের আইফোনটিও পাওয়া যায়নি। তাই আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিক ধারণা করছেন তারা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর