শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানোর ঘোষণা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ১১৮ টাইম ভিউ

অবৈধ বাংলাদেশিদের শিগগিরই ফেরত পাঠানো হবে বলে ঘোষণা দিয়েছেন ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। বুধবার (২৫ ডিসেম্বর) মহারাষ্ট্রের নাগপুরে এক সংবাদ সম্মেলনে দেবেন্দ্র ফড়নবিশ এই ঘোষণা দিয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ইটিভি ভারত। দেবেন্দ্র ফড়নবিশ বলেছেন, যারা বৈধ নথি ছাড়া মহারাষ্ট্রে বসবাস করছেন, তাদের চিহ্নিত করার জন্য রাজ্যজুড়ে তল্লাশি অভিযান চলছে। অবৈধ বাসিন্দাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

অবৈধ বাংলাদেশি অভিবাসীদের বিষয়ে ফড়নবিশ বলেন, রাজ্যে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের খুব শিগগিরই বিতাড়িত করা হবে। বর্তমানে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের জন্য তল্লাশি অভিযান চলছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সম্প্রতি মহারাষ্ট্রের কল্যাণ শহর এবং এর আশপাশের এলাকা থেকে কয়েকজন অবৈধ বাংলাদেশি অভিবাসীকে গ্রেপ্তার করেছে সেখানের আইনশৃঙ্খলা বাহিনী। রাজ্যের অন্যান্য অংশে কিছু বাংলাদেশি অবৈধভাবে বসবাস করছেন বলে দাবি করা হচ্ছে।

উল্লেখ্য, ৫ আগস্টে শেখ হাসিনার দেশত্যাগ করে ভারতে পালানোর পর থেকে বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্কে উত্তেজনা চলছে।

এরই প্রেক্ষাপটে অবৈধ বাংলাদেশিদের শনাক্তে কোমর বেঁধে নেমেছে ভারতের কয়েকটি রাজ্য। দিল্লি, মহারাষ্ট্রের পাশাপাশি আসামেও চলছে অভিযান। মঙ্গলবার ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে জানানো হয়েছে, গত কয়েকদিনের অভিযানে এখন পর্যন্ত প্রায় ১ হাজার বাংলাদেশিকে শনাক্ত করা হয়েছে বলে দিল্লি পুলিশ জানিয়েছে।

মহারাষ্ট্র পুলিশ গত ২৩ ডিসেম্বর জানিয়েছে, গত দুই দিনের অভিযানে ৮ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, থানেতে অবৈধভাবে থাকছিলেন তারা। ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে সোমবার ৩ জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। এদের বিরুদ্ধেও অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগ রয়েছে। সোমবার আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা জানান, রাজ্য থেকে ৬ জন অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর