শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

অল্পের জন্য বড় বিপদ থেকে বাঁচলেন রাহুল গান্ধী!

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ২৭ মে, ২০২৪
  • ৯২ টাইম ভিউ

অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ভারতের লোকসভা নির্বাচনের সপ্তম ও শেষ দফা ভোটের প্রচারে গিয়ে বিপত্তির মুখে পড়েন কংগ্রেসের এই নেতা।সোমবার (২৭ মে) বিহারে ছিল ইন্ডিয়া জোটের প্রচার। পাটনা থেকে কিছুটা দূরের পালিগঞ্জে চলা এক সভায় প্রচার চালাতে গিয়ে বিপদের মুখে পড়েন রাহুল গান্ধী। সভামঞ্চ হঠাৎই ভেঙে নিচে পড়তে থাকে।

পালিগঞ্জে ইন্ডিয়া জোটের প্রার্থী তথা লালুপ্রসাদ যাদবের মেয়ে মিসা ভারতী আরজেডির প্রার্থী। তার প্রচার সভাতেই গিয়েছিলেন রাহুল। সঙ্গে ছিলেন তেজস্বী যাদবও। তেজস্বী ও রাহুলের উপস্থিতিতেই মঞ্চটি আচমকা ভাঙতে শুরু করে। কিন্তু তার আগেই রাহুল গান্ধী স্টেজে উঠে হাঁটতে থাকেন। আর হাঁটতে হাঁটতেই দেখা যায়, তার সামনের দিকে থাকা স্টেজের অংশ ভেঙে নিচের দিকে চলে যাচ্ছে। রাহুলকে সেই পরিস্থিতিতে স্বভাবতই কিছুটা ভারসাম্য হারিয়ে ফেলতে দেখা যায়। তবে তাকে ধরে রাখেন অন্য নেতারা। পরে রাহুলকে তার আসনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হয়। এসময় নিজেকে সামলে নিয়ে দর্শকদের দিকে তাকিয়ে হাত নাড়তে দেখা গেছে রাহুল গান্ধীকে।

তবে এ ঘটনায় বিব্রত হননি রাহুল। গোটা দৃশ্য এক ভিডিওতে বন্দি হয়েছে, যা সামাজিক মাধ্যমে ভাইরালও হয়। অন্যদিকে ঘটনার সঙ্গে সঙ্গে নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যরা ছুঁটে আসেন ঘটনাস্থলে। পরে সবাইকে জানানো হয়, রাহুল গান্ধী নিরাপদে আছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর