শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

আইসল্যান্ডের আগ্নেয়গিরির ফাটল জরুরি অবস্থা ঘোষণা করেছে

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ১০৪ টাইম ভিউ

আন্তজার্তিক ডেস্ক : আইসল্যান্ডের রেইকজেনেস উপদ্বীপে নতুন আগ্নেয়গিরির ফাটল থেকে লাভা উদগীরণ হয়েছে। এতে পুলিশ শনিবার জরুরি অবস্থা ঘোষণা করেছে। ডিসেম্বর থেকে এই এলাকায় এটি চতুর্থ অগ্ন্যুৎপাতের ঘটনা।

আইসল্যান্ডিক আবহাওয়া অফিসের (আইএমও) এক বিবৃতিতে বলা হয়েছে, রেইকজেনেস উপদ্বীপে স্টোরা স্কোগফেল ও হাগাফেলের মধ্যে আগ্নেয়গিরির এ অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। সরাসরি সম্প্রচারিত ভিডিও জ্বলন্ত লাভা উদগীরণ ও ধোঁয়া উড়তে দেখা গেছে।

আইসল্যান্ডের ডিপার্টমেন্ট অফ সিভিল প্রোটেকশন এবং ইমার্জেন্সি ম্যানেজমেন্ট ঘোষণা করেছে, তারা নতুন ফাটলের সঠিক অবস্থান সংকুচিত করতে একটি হেলিকপ্টার পাঠিয়েছে।

কর্তৃপক্ষ আরো জানায়, অগ্নুৎপাতের কারণে পুলিশ জরুরি অবস্থা ঘোষণা করেছে।

আইএমও-এর মতে, এটি ৮ ফেব্রুয়ারির আগের অগ্ন্যুৎপাতের মতো একই জায়গায় ঘটেছে। লাভাটিকে দক্ষিণে মাছ ধরার গ্রাম গ্রিন্ডাভিককে রক্ষা করার জন্য নির্মিত আলের (বাঁধ) দিকে প্রবাহিত হতে দেখা গেছে।

এতে আরো বলা হয়, গ্রিনিচ মান সময় ২২০০ এর কিছু পরেই ‘দক্ষিণ লাভা ফ্রন্ট গ্রিন্ডাভিকের পূর্ব দিকের ওই আল থেকে মাত্র ২০০ মিটার দূরে ছিল। এটি ঘণ্টায় প্রায় এক কিমি বেগে অগ্রসর হচ্ছিল।’

সূত্র : বাসস

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর