শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ৯৪ টাইম ভিউ

ভারতের আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনা ঘটেছে। কলকাতার স্থানীয় সংবাদমাধ্যম এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। ভারতের উগ্র গোষ্ঠীর সদস্যরা এই হামলা চালিয়েছে বলে জানা গেছে।

সোমবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে ভাঙচুর ও জাতীয় পতাকা নামিয়ে ফেলার ঘটনা ঘটেছে।

এতে বলা হয়, আগরতলার বাংলাদেশের সহকারী হাইকমিশনের সামনে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের বিরুদ্ধে একটি সংগঠনের সভা ছিল। সভা শেষে সংগঠনের ছয়জনের একটি প্রতিনিধি দল হাইকমিশন কার্যালয়ের ভেতরে যায় স্মারকলিপি জমা দিতে। এসময় বাইরে থাকা কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ বাংলাদেশ সহকারী হাইকমিশন কার্যালয়ের ভেতরে ঢুকে কিছু সাইনবোর্ড ভাঙচুর করে।

এদিকে, বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও ভাঙচুরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। পরবর্তীতে হামলাকারীদের হাইকমিশন চত্বর থেকে বের করে দেয় পুলিশ। ঘটনাস্থলে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএফএফ) সদস্যদেরও দেখা গেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর