শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

আন্তর্জাতিক গণমাধ্যমে উত্তরার বিমান দুর্ঘটনার খবর

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৮৩ টাইম ভিউ

ঢাকার উত্তরায় মর্মান্তিক এক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের খবর বেশ গুরুত্ব দিয়ে প্রকাশ করছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ‘কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর বিমান বিধ্বস্ত’ শিরোনামে প্রথম এই ঘটনার খবর প্রকাশ করে। শুরুতে একজন নিহতের কথা বলা হলেও পরে তা সংশোধন করে ১৯ জনের মৃত্যুর বিষয়টি জানায় তারা।

মার্কিন বার্তা সংস্থা এপি ‘ঢাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান স্কুলে বিধ্বস্ত’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে। নিউজউইক-ও একই ধরনের শিরোনামে সংবাদ প্রকাশ করে। মধ্যপ্রাচ্যভিত্তিক গালফ নিউজ, সিঙ্গাপুরের স্ট্রেইটস টাইমস, হংকংয়ের সাউথ চায়না মর্নিং পোস্ট, পাকিস্তানের দ্য এক্সপ্রেস ট্রিবিউন—সবগুলো সংবাদমাধ্যমই দুর্ঘটনাটিকে গুরুত্ব দিয়ে তুলে ধরে।

ভারতের এনডিটিভি, হিন্দুস্তান টাইমস, ডেকান হেরাল্ড, টাইমস অব ইন্ডিয়া-সহ দেশটির প্রায় সব প্রধান সংবাদমাধ্যমেই উত্তরা ট্র্যাজেডির খবর স্থান পায়।

এই দুর্ঘটনা শুধু বাংলাদেশেই নয়, বিশ্বজুড়েই আলোড়ন তুলেছে। দেশবাসীর পাশাপাশি আন্তর্জাতিক মহল থেকেও সহানুভূতি ও উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত কমিটি গঠিত হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

উল্লেখ্য, বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়ে ১৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার বেলা ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে। পরে বিধ্বস্ত হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর