শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাইবার ঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট! দাম্মামের সব ফ্লাইট তিন দিন বন্ধ, রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত দক্ষিণ আফ্রিকায় চাঁদা না দেওয়ায় শরীয়তপুরের প্রবাসীকে গুলি করে হত্যা সৌদি আরবে প্রতিরক্ষা মন্ত্রণালয়, আরামকো ও বিমানবন্দরে হামলার দাবি হুথিদের সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে হামলায় আহত ২ বাংলাদেশি সাজেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইউপিডিএফের গুলিবর্ষণ : আইএসপিআর প্রধানমন্ত্রীর জাপান সফরকালে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত এসএসসিতে ঢাকা ও ময়মনসিংহ বোর্ডের বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ এইচএসসির ফল প্রকাশ হতে পারে ২৯ অক্টোবর ডেঙ্গুতে এক দিনে ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫১২

আবারো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন!

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ১৫ টাইম ভিউ
আবারো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন!
ছবি-সংগৃহীত

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্টোর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

জানা যায়, দুপুর আনুমানিক ২টার দিকে স্টোর ভবনে আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি আভিযানিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীদের তৎপরতায় অল্প কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসে।

তবে অগ্নিকাণ্ডের বিষয়টি অস্বীকার করে বিমানবন্দরের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন জানান, ভবনটিতে কোনো অগ্নিকাণ্ড ঘটেনি; মূলত কেবল ধোঁয়ার সৃষ্টি হয়েছিল। ফায়ার সার্ভিস কর্মীরা সময়মতো ব্যবস্থা গ্রহণ করায় ধোঁয়াচ্ছন্ন পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।

ঘটনার প্রকৃত কারণ এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর