শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

আমরা চাই না যেই লাউ সেই কদু হোক: নুর

অনলাইন ডেক্স :
  • আপডেটের সময় : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯২ টাইম ভিউ

গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘পুরোনো রাজনৈতিক দলের শাসন ব্যবস্থা, কর্ম পদ্ধতি আমরা দেখেছি। যেই লাউ, সেই কদু। কাজেই আমরা চাই না যেই লাউ সেই কদু হোক।’

শনিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় মাদারীপুরের শিবচরের পাঁচ্চর গোল চত্বর বাস স্ট্যান্ড এলাকায় মাদারীপুর জেলা গণ অধিকার পরিষদ আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নুরুল হক নুর বলেন, ‘বর্তমান সরকারকে অস্থিতিশীল করার জন্য নানান জায়গা থেকে ষড়যন্ত্র করা হচ্ছে। আপনারা জানেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে বাংলাদেশকে ভারতের একটি পুতুল রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করেছিল। তাই তারা প্রথমেই ক্ষমতায় এসে পিলখানার কথিত বিডিআর বিদ্রোহের নামে এই দেশের দক্ষ, মেধাবী সামরিক অফিসারদের হত্যা করেছে। ইসলাম নির্মূল করতে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সভায় গণহত্যা চালিয়েছিল।’

নির্বাচন প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘পরিস্থিতি বিবেচনায় আগামী নির্বাচনে গণ অধিকার পরিষদ ৩০০ আসনে প্রার্থী দিয়েও নির্বাচন করতে পারে। পুরোনো রাজনৈতিক দলের শাসন ব্যবস্থা, কর্ম পদ্ধতি আমরা দেখেছি। যেই লাউ, সেই কদু। কাজেই আমরা চাই না যেই লাউ সেই কদু হোক। হাজার হাজার মানুষ আন্দোলনে জীবন দিয়েছে। তাই আমরা টেকসই গণতন্ত্র চাই। ভোটের অধিকার চাই, নাগরিকদের নাগরিক অধিকার চাই। আমরা স্বৈরাচার ফ্যাসিবাদ চাই না।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর